আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

চতুর্থ সন্তানের মা হতে চলেছেন যুক্তরাষ্ট্রের সেকেন্ড লেডি উষা ভ্যান্স

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের স্ত্রী ও সেকেন্ড লেডি উষা ভ্যান্স ঘোষণা দিয়েছেন, তিনি চতুর্থ সন্তানের মা হতে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে উষা ভ্যান্স জানান, আগামী জুলাইয়ের শেষ দিকে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দিতে যাচ্ছেন।

মঙ্গলবার সেকেন্ড লেডির সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “উষা এবং গর্ভস্থ শিশুটি ভালো আছেন।” বর্তমানে জেডি ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্সের তিনটি ছোট সন্তান রয়েছে—ইওয়ান, বিবেক ও মিরাবেল।

উষা ভ্যান্স (জন্মনাম উষা চিলুকুরি) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর শ্রমজীবী অধ্যুষিত উপশহরে জন্মগ্রহণ ও বেড়ে ওঠেন। তার বাবা একজন যন্ত্র প্রকৌশলী এবং মা একজন মলিকিউলার জীববিজ্ঞানী, যারা ভারতের অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন।

২০১০ সালে ইয়েল ল স্কুলে পড়াশোনার সময় উষা ভ্যান্সের সঙ্গে জেডি ভ্যান্সের পরিচয় হয়। সে সময় তারা “শ্বেতাঙ্গ আমেরিকায় সামাজিক অবক্ষয়” বিষয়ক একটি আলোচনা গোষ্ঠীতে একসঙ্গে যুক্ত হন।

সেকেন্ড লেডি হওয়ার আগে উষা ভ্যান্স একজন আইনজীবী হিসেবে পেশাগত জীবন গড়ে তোলেন। তিনি সান ফ্রান্সিসকোভিত্তিক আইন ফার্ম মাঙ্গার, টোলস অ্যান্ড ওলসনে করপোরেট লিটিগেটর হিসেবে কাজ করেন। পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস এবং আপিল আদালতের বিচারপতি ব্রেট কাভানফের অধীনে কাজ করেছেন—যিনি পরে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নে সুপ্রিম কোর্টের বিচারপতি হন।

উষা ভ্যান্স যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সেকেন্ড লেডি যিনি এই পদে থাকাকালীন সন্তানসম্ভবা হলেন। তবে এর আগে একাধিক ফার্স্ট লেডি স্বামীর দায়িত্বকালেই সন্তানের জন্ম দিয়েছেন। ১৮৯৩ সালে প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের স্ত্রী ফ্রান্সেস ক্লিভল্যান্ড হোয়াইট হাউসে কন্যাসন্তান এসথারের জন্ম দেন। পরবর্তীতে তাদের আরেক সন্তান মেরিয়নের জন্ম হয় হোয়াইট হাউসের বাইরে।

এদিকে ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্রে জন্মহার বৃদ্ধির পক্ষে বরাবরই সোচ্চার। ট্রাম্প প্রশাসনের অন্যতম কণ্ঠস্বর হিসেবে তিনি ২০২৫ সালে বলেছিলেন, “আমি খুব সহজভাবে বলতে চাই—আমি যুক্তরাষ্ট্রে আরও বেশি শিশুর জন্ম দেখতে চাই।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত