আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

নেটফ্লিক্সে পরিচিত মার্কিন কোচ জন বীম ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ

নেটফ্লিক্সে পরিচিত মার্কিন কোচ জন বীম ক্যালিফোর্নিয়ায় গুলিবিদ্ধ

ছবিঃ এলএবাংলাটাইমস

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ লাস্ট চ্যান্স ইউ-তে দেখা যাওয়া মার্কিন ফুটবল কোচ জন বীম গুলিবিদ্ধ হয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরের ঠিক আগে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে ল্যানি কলেজ ক্যাম্পাসের অ্যাথলেটিকস ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, বীম ছিলেন একমাত্র আহত ব্যক্তি। তাকে অজ্ঞাত ধরনের আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছে। হামলাকারীকে এখনও শনাক্ত করা যায়নি; শেষবার তাকে গা-ঢাকা রঙের পোশাক পরা অবস্থায় দেখা গেছে। হামলার উদ্দেশ্য এখনো পরিষ্কার নয়।

গুলির ঘটনার পর ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করা হয়। তল্লাশির পর পুলিশ জানায়, সক্রিয় কোনো হুমকি আর নেই। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রথমে আহত ব্যক্তিকে ল্যানি কলেজের একজন জ্যেষ্ঠ অ্যাথলেটিকস কর্মকর্তা হিসেবে জানালেও পরে নিশ্চিত করে যে তিনি আসলে কলেজের বর্তমান অ্যাথলেটিক ডিরেক্টর জন বীম।

৬৬ বছর বয়সী বীম ওকল্যান্ডে চার দশকের বেশি সময় ধরে ফুটবল কোচিং করেছেন। গত বছর তিনি কোচিং থেকে অবসর নেন। তিনি ক্যালিফোর্নিয়া কমিউনিটি কলেজ অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (CCCAA) থেকে বর্ষসেরা কোচের খেতাবও পেয়েছিলেন।

২০২0 সালে প্রচারিত লাস্ট চ্যান্স ইউ-এর পঞ্চম মৌসুমে তাকে কেন্দ্র করে তৈরি করা হয় গল্প। আট পর্বের এই ডকুমেন্টারিতে ল্যানি ঈগলস দলের সাফল্য, সংগ্রাম এবং ওকল্যান্ড শহরের অর্থনৈতিক বাস্তবতা ও জেন্ট্রিফিকেশন তুলে ধরা হয়।

ল্যানি কলেজ ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত একটি পাবলিক কমিউনিটি কলেজ, যা সান ফ্রান্সিসকো শহর কেন্দ্র থেকে প্রায় ২১ কিলোমিটার দূরে অবস্থিত।

কলেজের তথ্য অনুযায়ী, জন বীম এখন পর্যন্ত তার তত্ত্বাবধানে থাকা ২০ জন খেলোয়াড়কে এনএফএলে পেশাদার পর্যায়ে এবং ১০০ জনেরও বেশি খেলোয়াড়কে ডিভিশন–১ পর্যায়ে খেলতে এগিয়ে দিয়েছেন।

তিনি বরাবরই জোর দিয়ে বলেছেন, খেলাধুলার পাশাপাশি খেলোয়াড়দের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে তিনি মনোযোগী। ২০২২ সালে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার লক্ষ্য হলো শিক্ষার্থীদের খেলাধুলার বাইরেও নানান পেশার প্রতি অনুপ্রাণিত করা।

তিনি বলেন, “আমাদের এনএফএলে যাওয়া খেলোয়াড়দের জার্সি দেয়ালে টাঙানো থাকে অনুপ্রেরণার জন্য। আর বৃহস্পতিবারগুলোতে আমি সেই সাবেক খেলোয়াড়দের নিয়ে আসি—যারা এখন ডাক্তার, লেখক, পুলিশ কর্মকর্তা বা দমকলকর্মী। আমি সবাইকে জানাতে চাই, সবই সম্ভব।”

 এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত