আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

বায়ার্নের দাপটে বিদায় ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো, পিএসজির মুখোমুখি কোয়ার্টারে

রোমাঞ্চকর এক লড়াইয়ে ব্রাজিলিয়ান জায়ান্ট ফ্লামেঙ্গোকে ৪-২ ব্যবধানে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বুন্দেসলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে জোড়া গোল করে জয়ের নায়ক হ্যারি কেইন। বায়ার্নের আরেক দুটি গোল আসে একটি আত্মঘাতী এবং লিওন গোরেৎসকার পা থেকে। 

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে বায়ার্ন।

ম্যাচের ৬ মিনিটেই এগিয়ে যায় তারা। জোশুয়া কিমিখের কর্নার ডিফেন্ড করতে গিয়ে ভুল করে নিজেদের জালেই বল পাঠান চিলিয়ান মিডফিল্ডার এরিক পুলগার। আর তিন মিনিট পর ডেয়ট উপামেকানোর দারুণ ট্যাকল থেকে বল পেয়ে কেইন দুর্দান্ত এক শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
৩৩তম মিনিটে গারসনের দুর্দান্ত গোলে ফ্লামেঙ্গো ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

৪১ মিনিটে লিয়ন গোরেৎসকা দূরপাল্লার শটে গোল করে ফের দুই গোলের লিড এনে দেন বায়ার্নকে।
দ্বিতীয়ার্ধের ৫৪তম মিনিটে পেনাল্টি থেকে জর্জিনহো গোল করে ম্যাচে উত্তেজনা ফেরালেও, কেইন নিজের দ্বিতীয় গোল করে ম্যাচ থেকে ছিটেকে দেয় ফ্লামেঙ্গোকে। ৭২তম মিনিটে কিমিখের দুর্দান্ত পাস থেকে তার দ্বিতীয় গোলটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় একেবারেই।

এই জয়ের ফলে বায়ার্ন মিউনিখ আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন পিএসজির।

এই হারের ফলে ব্রাজিলের দ্বিতীয় ক্লাব হিসেবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল ফ্লামেঙ্গো—এর আগে শনিবার বোটাফোগো হেরেছিল পামেইরাসের কাছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত