আপডেট :

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

মেসি-রোনালদো: সময় পেরিয়েও অপ্রতিরোধ্য ফুটবলের দুই কিংবদন্তি

দুই দিন আগে ৩৮ বছর বয়সে পা দিয়েছেন আজেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। অন্যদিকে ৪০-এর ঘরে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় দুই নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এক জীবনে যা যা অর্জন করা সম্ভব সবই করেছেন এই দুই মহারথী। দুই কিংবদন্তির ক্যায়িয়ারের সূর্য এখন গোধূলিলগ্নে। তবুও বাজারে এখনো 'হট কেক' মেসি-রোনালদো। দুই মহাতারকাকে দলে নিতে এখনো কাড়ি-কাড়ি অর্থ খরচ করতে রাজি ক্লাবগুলো।

২০২২ সালে লুসাইল স্টেডিয়ামে অমরত্বের গল্প লিখেন মেসি। অধরা বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরেন তিনি। তাতে পূর্ণতা পায় আর্জেন্টাইন কিংবদন্তির ফুটবল ক্যারিয়ার। ফুটবল থেকে এখন আর চাওয়া-পাওয়ার কিছু নেই বিশ্বকাপজয়ী অধিনায়কের। এখন শুধু মাঠের খেলাটাই উপভোগ করতে চান লিও। যার কারণে ফুটবলের সবচেয়ে বড় বাজর ইউরোপ ছেড়ে মায়ামির গোলাপি জার্সিটা গায়ে জড়িয়েছেন তিনি। এখান থেকে মেসি টানতে চান বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি। যদিও ৩৮-এ এসে আগের মতো নিজের সেরাটা দিতে পারছেন না লিও, তাতে কি আসে যায়। মেসি মাঠে থাকা মাঠে প্রতিপক্ষের আতঙ্ক, সতীর্থরা পান আত্মবিশ্বাস। ড্রাগ আউটে থাকা কোচ থাকেন নির্ভার।

চলতি বছরের শেষে ইন্টার মায়ামি ও মেসির চুক্তির শেষ হবে। কিন্তু আর্জেন্টাইন কিংবদন্তিতে ছাড়তে রাজি নয় যুক্তরাষ্ট্রের ক্লাবটি। যার কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই চুক্তি নবায়ন করেছে ইন্টার মায়ামি। কিন্তু ঠিক কত অর্থের বিনিময়ে মেসি থাকছেন মায়ামিতে, সেটা নিশ্চিত করে জানায়নি ক্লাব কর্তৃপক্ষ। কিন্তু এপির তথ্য মতে, মায়ামিতে মেসির বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৫৫৭ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৪৮ কোটি ৪০ লাখ টাকা। আমেরিকার মেজর লিগ সকারে টানা তৃতীয় বছর সর্বোচ্চ বেতনভুক্ত ফুটবলার হতে যাচ্ছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এমনকি তার বেতন লিগ সকারের ২১টি দলে থাকা খেলোয়াড়দের মোট বেতনের চেয়েও বেশি।

আরেকদিকে পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও গোধূলিলগ্নে এসে শুধু ফুটবলটা খেলতে চান। গুঞ্জন ছিল আগামী মৌসুমে নতুন ঠিকানায় দেখা যেতে পারে সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তিকে। তবে তা হয়নি, আল নাসরের সঙ্গে আরও দুই বছরের চুক্তি নবায়ন করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। যার কারণে ২০২৭ সাল পর্যন্ত সৌদি আরবে থাকছেন পর্তুগিজ মহাতারকা। 

কিন্তু ঠিক কত অর্থের বিনিময়ে আল নাসরের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন রোনালদো, তা নিশ্চিত নয়। তবে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সূত্র মতে, বার্ষিক ৪০০ মিলিয়ন ইউরোতে আল নাসরে থাকছেন রোনালদো। যদি এমনটা হয়, তাহলেও রোনালদো হচ্ছেন ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার। সেখানে মাসে পর্তুগিজ তারকার বেতন ৩৩.৪ মিলিয়ন ইউরো। দিনে যা দাঁড়ায় ১.১ মিলিয়ন ইউরোতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত