আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

কোকেন উৎপাদনে ঐতিহাসিক উচ্চতা, জাতিসংঘের প্রতিবেদনে উদ্বেগ

জাতিসংঘের মাদক ও অপরাধ দপ্তর (ইউএনওডিসি) জানিয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী কোকেন উৎপাদন এক নতুন রেকর্ডে পৌঁছেছে। সেই সঙ্গে মাদকটির জব্দ বৃদ্ধি, ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি এবং মৃত্যুর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।


গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে বিশ্বব্যাপী প্রায় আড়াই কোটি মানুষ এই মাদক ব্যবহার করেছে। ২০১৩ সালেও এই সংখ্যা ১ কোটি ৭০ লখ ছিল।


প্রতিবেদনে দেখা গেছে, কোকেন বিশ্বব্যাপী দ্রুততম বর্ধনশীল অবৈধ মাদকের বাজারে পরিণত হয়েছে। ২০২৩ সালে অবৈধ উৎপাদন আকাশচুম্বীভাবে বেড়ে আনুমানিক ৩৭০৮ টনে পৌঁছেছে - যা ২০২২ সালের তুলনায় প্রায় ৩৪% বেশি। মূলত কলম্বিয়ায় বর্ধিত কোকা চাষ এবং উচ্চ ফলনের কারণে এটি আরও বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উত্তর আমেরিকা, পশ্চিম ও মধ্য ইউরোপ এবং দক্ষিণ আমেরিকায় এখনো সর্বোচ্চ ব্যবহার অব্যাহত রয়েছে। পশ্চিম ও মধ্য ইউরোপে টানা পঞ্চম বছর ধরে কোকেন জব্দের সংখ্যা উত্তর আমেরিকার সংখ্যাকে ছাড়িয়ে গেছে। বিশ্বব্যাপী ২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে জব্দ করা কোকেনের পরিমাণ ৬৮% বৃদ্ধি পেয়েছে।


প্রতিবেদন অনুসারে, মাদক সেবন এখনো একটি প্রধান সমস্যা। ২০২৩ সালে মদ এবং তামাক বাদে মোট ৩১৬ মিলিয়ন মানুষ অবৈধ পদার্থ ব্যবহার করেছে। এই সংখ্যাটি ১৫ থেকে ৬৪ বছর বয়সী বিশ্ব জনসংখ্যার ৬%, যা ২০১৩ সালে ৫.২% ছিল।

মাদক ব্যবহারের ব্যাধি বিশ্বব্যাপী স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলেছে, যার ফলে বছরে প্রায় পাঁচ লক্ষ মানুষ মারা যায় এবং বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লক্ষ সুস্থ বছরের জীবন নষ্ট হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালে এই ধরণের ব্যাধিতে আক্রান্ত প্রতি ১২ জনের মধ্যে মাত্র একজন চিকিৎসা পেয়েছেন।

অনুসন্ধানের ওপর মন্তব্য করে ইউএনওডিসি'র নির্বাহী পরিচালক ঘদা ওয়ালি অপরাধমূলক নেটওয়ার্ক ভেঙে ফেলার জন্য প্রতিরোধ, আন্তঃসীমান্ত সহযোগিতা এবং বিচারিক ব্যবস্থায় আরও বেশি জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত