আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

ইরানের কঠোর হুঁশিয়ারি: ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরাজি। তিনি এই দুই নেতাকে আল্লাহ'র শত্রু বলে আখ্যা দিয়েছেন।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ফতোয়া জারি করে ইরানের এই ধর্মীয় নেতা বিশ্বজুড়ে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। সেইসঙ্গে ইসলামিক প্রজাতন্ত্রের (ইরান) নেতৃত্বকে হুমকির মুখে ফেলার জন্য আমেরিকান ও ইসরায়েলি নেতাদের উৎখাত করার আহ্বান জানান। 

শিরাজি তার ফতোয়ায় জানান, যেকোনো ব্যক্তি বা শাসক ইসলামী নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, তিনি ‘যুদ্ধবাজ’ বা ‘মোহারেব’ হিসেবে বিবেচিত হবেন।  

ফক্স নিউজ বলছে, ‘মোহারেব’ শব্দটি এমন ব্যক্তির জন্য ব্যবহৃত হয় যিনি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে। ইরানি আইন অনুযায়ী, মোহারেব হিসেবে চিহ্নিত ব্যক্তিদের মৃত্যুদণ্ড, ক্রুশবিদ্ধকরণ, অঙ্গচ্ছেদ বা নির্বাসনের সম্মুখীন হতে হবে। 

ফতোয়ায় আরও বলা হয়, মুসলিম বা ইসলামী রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এসব শত্রুর প্রতি যেকোনো সহযোগিতা বা সমর্থন হারাম বা নিষিদ্ধ। বিশ্বের সকল মুসলমানের উচিৎ এই  শত্রুদের তাদের কথা ও ভুলের জন্য অনুতপ্ত করা জরুরি।

যুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে: ইরানযুক্তরাষ্ট্রকে নতুন হামলার চিন্তা বাদ দিতে হবে: ইরান
গত ১৩ জুন ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এরপর থেকে টানা ১২ দিন ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা হয়েছে। হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, কমান্ডার, পরমাণু বিজ্ঞানীসহ ছয় শতাধিক নিহত হয়েছে বলে তেহরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

এ ছাড়া সংঘাত চলাকালে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর গত ২৪ জুন ইরান-ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছে। যদিও এই যুদ্ধবিরতি কতদিন টেকসই হবে বলে শঙ্কা রয়েছে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত