আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

সোনামসজিদ স্থলবন্দরে ‘কমপ্লিট শাটডাউন’, আমদানি-রপ্তানি বন্ধ, ৩০০ গাড়ি অপেক্ষায়

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আমদানি-রপ্তানি বন্ধ হয়ে গেছে দেশের দ্বিতীয় বৃহত্তম সোনামসজিদ স্থলবন্দরে। সরকার দাবি না মানলে আগামীকাল রোববারও এই কর্মসূচি সচল থাকবে বলে জানান সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান।


শনিবার (২৮ জুন) দিনব্যাপী চলা এই কর্মসূচির কারণে স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি বা রপ্তানি হয়নি।


স্থলবন্দর সূত্র থেকে জানা যায়, এই স্থলবন্দর দিয়ে আজকে রপ্তানির জন্য প্রায় ১৬টি গাড়ি সোনামসজিদ স্থলবন্দরের বাংলাদেশ প্রান্তে আটকে গেছে। গাড়িগুলোতে রয়েছে সুতা, প্লাস্টিক ও খাদ্য জাতীয় পণ্য। অপরদিকে, ভারতের মাহদিপুর স্থলবন্দরে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছে প্রায় ৩০০ গাড়ি। এই স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি ও রপ্তানি বন্ধ থাকায় সারাদিনে প্রায় ৩ কোটি টাকা মতো রাজস্ব হারায় সরকার।

সোনামসজিদ স্থলবন্দর কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা নুরুল হাসান জানান, শনিবার সারাদিন শাটডাউন কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকালও কেন্দ্র থেকে শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আগামীকালও আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।


সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাঈনুল ইসলাম জানান, কর্মসূচির কারণে আমদানি রফতানি সম্পূর্ণরুপে বন্ধ আছে। ওপারে ভারতের মাহদিপুর স্থলবন্দরে আমদানি পণ্যবাহী কয়েকশ ট্রাক আটকা আছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত