আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

হাছিনা নয় শেখ হাসিনা নয়, তবুও বারবার বদলাচ্ছে স্কুলের নাম

২০১৩ সালের আগপর্যন্ত স্কুলটির নাম ছিল ‘পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’। ওই বছর জাতীকরণের সময় সরকার ‘হাছিনা’ বানানটি বদলে দেয়। স্কুলের নাম দাঁড়ায় ‘পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়’। গত ৫ আগস্টের পর আবারও পাল্টে স্কুলটির নাম হয়েছে ‘পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’।


ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮০৮টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও স্থাপনার নাম পরিবর্তনের বিষয়টি প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার (২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তালিকা প্রকাশ করা হয়। তালিকার ৬০৩ নম্বরে রয়েছে রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম।


স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল সাবেক এক শিক্ষা কর্মকর্তার মা–বাবার নামে। শেখ পরিবারের সদস্যদের নামের সঙ্গে মিল থাকায় রাজনৈতিক কারণে বারবার বিদ্যালয়টি নাম পরিবর্তন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাংশা উপজেলায় একসময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিলেন পাংশার পাটগ্রামের (বর্তমান কালুখালী উপজেলা) বাসিন্দা মুনিবর রহমান। তার মা হাছিনা বেগম এবং বাবা ওয়াজেদ আলীর নামে ১৯৮৮ সালে কসবামাজাইল ইউনিয়নে ‘পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রতিষ্ঠা হয়। স্থানীয় ৪টি পরিবার ৩৩ শতক জমি দান করে। জমিদাতা হিসেবে ওই পরিবারগুলো থেকে চারজন শিক্ষক হিসেবে যোগদান করেন। তাদের মধ্যে তিনজন অবসরে গেলেও এখনো কর্মরত আছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন। আট মাস পর তিনিও অবসরে যাবেন।


আলফাজ উদ্দিন বলেন, ‘আওয়ামী লীগ সরকার ২০১৩ সালে সারা দেশে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে। দুঃখের বিষয় গেজেট বই হাতে পাওয়ার পর দেখতে পাই, আমাদের পাঁচবাড়ীয়া হাছিনা ওয়াজেদ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবর্তন হয়ে পাঁচবাড়িয়া হাসিনা ওয়াজেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় লেখা।’

৫ আগস্টের পর নাম নিয়ে আবারও জটিলতা তৈরি হয় উল্লেখ করে আলফাজ উদ্দিন বলেন, অনেকের ধারণা, শেখ পরিবারের নামের সঙ্গে মিল রেখে বিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। সরকারের নির্দেশে হাসিনা ওয়াজেদ বাদ দিয়ে নতুন রেজল্যুশনে ‘পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়’ করে সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি শৈলন্দ্রনাথ বিশ্বাস বলেন, ‘এলাকাবাসী তৎকালীন শিক্ষা কর্মকর্তা মুনিবর রহমানের কাছে বিদ্যালয় স্থাপনের ব্যাপারে গেলে তার মা হাছিনা এবং বাবা ওয়াজেদের নামে নামকরণের আগ্রহ প্রকাশ করেন। আমরা একমত হয়ে তখন কাজ শুরু করি। আওয়ামী লীগ সরকারের সময় বানান পরিবর্তন করে গেজেট প্রকাশ করায় বিড়ম্বনায় পড়ি। ৫ আগস্টের পর নাম নিয়ে আবার জটিলতা দেখা দিলে শুধু পাঁচবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করা হয়। এভাবে নাম পরিবর্তনে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের বিড়ম্বনায় পড়তে হয়। পূর্বের হাছিনা ওয়াজেদ নামটি ফিরে এলে আমাদের আপত্তি নেই।’

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিদ্দিকুর রহমান বলেন, তৎকালীন শিক্ষা কর্মকর্তার বাবা-মায়ের নামে বিদ্যালয়ের নামকরণ থাকায় এলাকাবাসী সন্তুষ্ট ছিলেন। শেখ পরিবারের নামের সঙ্গে অনেকটা মিলে যাওয়ায় আওয়ামী লীগ সরকারের সময় তাদের নামের বানানের সঙ্গে মিল রেখে গেজেট প্রকাশ করায় সবার মধ্যে অসন্তোষ দেখা দেয়।

এ বিষয়ে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী মো. জাহাঙ্গীর আলম বলেন, নামের বানানের বিষয়ে তৎকালীন শিক্ষা কর্মকর্তা মুনিবর রহমান গত সপ্তাহে শিক্ষা উপদেষ্টা এবং সচিব বরাবর একটি আবেদন করেছেন। আবেদনের একটি অনুলিপি তিনি পেয়েছেন। সেখানে মুনিবর রহমান উল্লেখ করেছেন, হাছিনা ওয়াজেদ তার মা ও বাবার নাম। সাবেক আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা বা তার স্বামী ওয়াজেদের নাম নয়।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত