আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সৌদি আরবে তেলের দাম বৃদ্ধি

সৌদি আরবে তেলের দাম বৃদ্ধি

বিশ্বের প্রায় সব অঞ্চলের জন্য সৌদি আরবের তেলের দাম বাড়ানো এবং তার সঙ্গে গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আরও কমে যাওয়ায় তেলের দাম বেড়েছে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 


নিজেদের প্রধান ব্র্যান্ড আরব লাইট ক্রুডসহ অন্য সব ব্র্যান্ডের অপরিশোধিত তেলের দাম বাড়িয়েছে সৌদি আরব। দেশটির খনিগুলো থেকে তেল উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ ও বিপনন সম্পর্কিত রাষ্ট্রায়ত্ত কোম্পানি সৌদি আরামকো রোববার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।


আরামকোর রোববারের বিবৃতিতে বলা হয়েছে, আরব লাইট ক্রুডের অন্তর্ভুক্ত সবগুলো সাব-ব্র্যান্ডের অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ৯০ সেন্ট থেকে ২ দশমিক ৯০ ডলার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিয়াদ। এছাড়া অন্যান্য ব্র্যান্ডের অপরিশোধিত তেলের দামও বাড়ানো হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের অনুসন্ধানে জানা গেছে, গত মাসে আরব ক্রুড লাইটসহ অন্যান্য ব্র্যান্ডের অপরিশোধিত তেলের দাম ৬০ শতাংশ বাড়িয়েছিল সৌদি আরামকো।

করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে ডলারের মূল্যমান বাড়তে থাকায় গত দেড় বছরেও বেশি সময় ধরে মন্দাভাব চলছে অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বাজারে। ডলার সাশ্রয়ের জন্য উন্নয়নশীল দেশগুলো তেল কেনা কমিয়ে দেওয়ায় তেলের বাজারে মন্দাভাব শুরু হয়।

বাজার চাঙা রাখতে তেলের কয়েক দফায়ে তেলের উত্তোলন কমিয়েছে সৌদি। সর্বশেষ কমানো হয়েছে গত ফেব্রুয়ারিতে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত