আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বরিশালে সব খেয়াঘাট বন্ধ করেছে জেলা প্রশাসন

বরিশালে সব খেয়াঘাট বন্ধ করেছে জেলা প্রশাসন

বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে  জেলার সব খেয়াঘাট বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১২ টার দিকে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান  জানান, একটি খেয়ায় বহু লোক একসঙ্গে পারাপার হচ্ছে। তাই খেয়া পারাপার বন্ধ না করা হলে গণজমায়েত বন্ধ হচ্ছে না। সার্বিক দিক বিবেচনা করে সব খেয়াঘাট বন্ধ করে দেওয়া হয়েছে।

জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাস্থ্য ও প্রশাসন বিভাগের যাদের দায়িত্ব দেওয়া হয়েছে। তারা ছাড়া কেউ অযথা ঘর থেকে বের হবেন না। আর নিত্যপ্রয়োজনীয় ভোগপণ্য ও ওষুধের দোকান ছাড়া কিছুই খোলা রাখা যাবে না।
অন্যদিকে, সরকারি ছুটি ও করোনা আতঙ্কে নগরের রাস্তাঘাট ফাঁকা হয়ে পড়েছে। বৃহস্পতিবার সকাল থেকে প্রতিদিনের ব্যস্ত নগরের চেহারা অন্য রকম। নগর ও বিভিন্ন উপজেলায় সাধারণ মানুষের আনাগোনা অনেকটাই কমে গেছে। নগরের সড়ক ও জেলার মহাসড়কে গণপরিবহন না থাকায় যানবাহনের সংখ্যা কমে গেছে। নগরে কমেছে মোটরসাইকেল ও রিকশা চলাচলও।ফলে শহরের রাস্তাগাট ফাঁকা হয়ে পড়েছে।

এদিকে প্রধান সড়কগুলোতে কোথাও অপ্রয়োজনীয় দোকানপাট খোলা না থাকলেও বিভিন্ন মহল্লার গলিতে চায়ের দোকান খোলা থাকার খবর পাওয়া গেছে। যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা বজায় রাখা থেকে দূরে থাকছে। জেলাজুড়ে পুলিশ, র‌্যাবের পাশাপাশি সেনা সদস্যরাও টহল দিচ্ছে। ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি প্রতিটি উপজেলার বিভিন্ন সড়ক ও স্থাপনা ঘিরে জীবানুনাশক স্প্রে ছিটানো হচ্ছে।



এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত