আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

ছবি: এলএবাংলাটাইমস

গাজীপুরে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- গাজীপুর মহানগরের গাছা থানার বাদে কলমেশ্বর এলাকার আবু সাঈদের ছেলে মানসিক প্রতিবন্ধী নাজমুল হাসান (২৪), নিহত অপরজনের পরিচয় জানা যায়নি।

শনিবার (১৮ মার্চ) দিবাগত রাতে ট্রেনের নিচে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মো. শহীদুল ইসলাম হিরু।

তিনি বলেন, শনিবার গভীর রাতে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের পাশে ধীরাশ্রম রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান মানসিক প্রতিবন্ধী নাজমুল হাসান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কোন ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেননি পুলিশের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, একই রাতে জেলার কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। পিবিআই’র পর্যবেক্ষণ শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। দুটি ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত