আপডেট :

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

        মার্কিন-ইরান পাল্টাপাল্টি হামলা: জর্ডানে দুই মার্কিন সেনা নিহতের পর উত্তেজনা আরও বেড়েছে

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সপ্তাহান্তে তাপমাত্রা কমবে, আগামী সপ্তাহে আবার বাড়বে গরম

        ক্যালিফোর্নিয়ায় বন্দুকের গুলিতে ২ বছরের শিশুর মৃত্যু, গ্রেপ্তার মা ও তার প্রেমিক

        কানাডার দাবানলে ভয়াবহ ধোঁয়া, বিপর্যস্ত কানাডা-যুক্তরাষ্ট্রের বিস্তীর্ণ এলাকা

        ডায়রিয়ার ঝুঁকিতে টাকো বেলের মেনু থেকে লেটুস বাদ

        কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি

        টানা সপ্তম রাতেও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়ল তেহরান

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপপ্রবাহ, শুক্রবার থেকে মিলবে স্বস্তি

        ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারিটায় দাবানল নিয়ন্ত্রণে, অল্পের জন্য রক্ষা পেল বহু বাড়ি

        ৪৫ বছর পর মিলল নিখোঁজ কোটিপতি নারীর পরিচয়, আধুনিক প্রযুক্তিতে রহস্যের সমাধান

বাংলাদেশের তাকরিম দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম

বাংলাদেশের তাকরিম দুবাইয়ে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম

আবারও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। দুবাইয়ে অনুষ্ঠিত ২৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ১৪ বছরের এই কিশোর। তিলাওয়াতের সময় নির্ভুল ৫টি উত্তর দিয়ে পেছনে ফেলেন ৭০ দেশের প্রতিযোগীকে।

দুবাই সরকারের আয়োজনে প্রতিবছরই বসে ‘আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা’। এবার ছিল ২৬তম আসর। যাতে অংশ নিয়েছেন ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার নানা দেশের হাফেজ।

সেই আয়োজনে বাংলাদেশের নাম আবারও উজ্জ্বল করলেন হাফেজ সালেহ আহমদ তাকরিম। এক্সপো প্রাঙ্গণে ১৪ বছরের কিশোরের হাতে পুরস্কার তুলে দেন দুবাইয়ের শেখ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ বিন রাশিদ মুহাম্মদ আল মাকতুম। প্রতিযোগিতায় দ্বিতীয় ইথিওপিয়ার আব্বাস হাদি ও তৃতীয় সৌদি আরবের খালিদ সুলাইমান।

কোরআন প্রতিযোগিতার মূল পর্বে নিয়ম অনুসারে তিলাওয়াতের সময় একাধারে পাঁচটি প্রশ্নের নির্ভুল উত্তর দেন তাকরিম। পেছনে ফেলেন ৭০ দেশের প্রতিযোগীকে। উপহার দেন স্বভাবধর্মী মুগ্ধকর তিলাওয়াত।

গৌরবোজ্জ্বল মুহূর্তে উপস্থিত ছিলেন মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর প্রতিষ্ঠাতা পরিচালক এবং প্রিন্সিপাল মুফতি মুরতাজা হাসান ফয়েজী মাসুম। এসময় বাংলাদেশ থেকে প্রথম বিচারক শোয়াইব আল আজহারীকে বিচারক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।

এর আগে, সৌদি আরব ও ইরানে আয়োজিত দুটি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যথাক্রমে প্রথম ও তৃতীয় স্থান অর্জন করে তাকরিম। তাকরিম মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী ঢাকার কিতাব বিভাগের ছাত্র। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদরাসা শিক্ষক ও মা গৃহিণী।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত