আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

ঈদুল ফিতরে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

ঈদুল ফিতরে ঢাকা ছেড়েছেন ১ কোটির বেশি সিমধারী

এবারের পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে এক কোটির বেশি সিমধারী ঢাকা ছেড়েছেন। গত মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে ঈদের দিন শনিবার (২২ এপ্রিল) পর্যন্ত পাঁচ দিনে এই সিমধারীরা ঢাকা ছাড়েন। গতকাল রোববার সন্ধ্যার দিকে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ফেসবুক পেজে দেওয়া এক পোস্ট থেকে এই তথ্য জানা যায়।

মোস্তাফা জব্বারের পোস্টের তথ্য অনুযায়ী, উল্লিখিত পাঁচ দিনে ঢাকা ছেড়েছেন মোট ১ কোটি ১ লাখ ৫৯ হাজার ৭৮৬ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের সিমধারী ৩৮ লাখ ৪০ হাজার ৪১৪, রবির ২৬ লাখ ৪ হাজার ৩৯৮, বাংলালিংকের ৩৫ লাখ ৮৭ হাজার ৫৪ ও টেলিটকের ১ লাখ ২৭ হাজার ৯২০ সিমধারী রয়েছে।

একই সময়ে ঢাকায় প্রবেশ করেছেন ২৭ লাখ ৯০ হাজার ৭৯১ সিমধারী। এর মধ্যে গ্রামীণফোনের ৫ লাখ ৬১ হাজার ২৬৭, রবির ৩ লাখ ৩০ হাজার ৯৪৬, বাংলালিংকের ১৮ লাখ ৪৫ হাজার ৫১৮ ও টেলিটকের ৫৩ হাজার ৬০ জন সিমধারী রয়েছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির পর আজ সোমবার দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান খুলেছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত