আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ১১১ কোটি টাকার শেয়ার বেচাকেনা

সাড়ে ৫ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন  ব্লক মার্কেটে ইসলামী ব্যাংকের ১১১ কোটি টাকার শেয়ার বেচাকেনা

কয়েকদিনের ধারাবাহিকতায় ঢাকার শেয়ারবাজার ডিএসইর লেনদেন আরও বেড়েছে। গতকাল বৃহস্পতিবার এ বাজারে কেনাবেচা হওয়া শেয়ারের বাজারমূল্য ছিল ৯৬৭ কোটি টাকার বেশি, যা গত সাড়ে পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছরের ৯ নভেম্বর ঢাকার বাজারে ১ হাজার ১৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়।
বুধবারের তুলনায় গতকালের লেনদেনের পরিমাণ ২০২ কোটি টাকা বেশি। মূলত ব্যাংক, বীমা, তথ্যপ্রযুক্তি, কাগজ ও ছাপাখানা এবং বিবিধ খাতের কিছু কোম্পানি লেনদেন বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। বিশেষত ব্লক মার্কেটে ব্যাংক খাতের ইসলামী ব্যাংকের ১১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা লেনদেন বৃদ্ধির বড় কারণ। এর বাইরে বীমা খাতের রূপালী লাইফ, খাদ্য ও আনুষঙ্গিক খাতের জেমিনি সি ফুডস ও এমারেল্ড অয়েল, তথ্যপ্রযুক্তি খাতের জেনেক্স ইনফোসিস, আইটি কনসালট্যান্টস, কাগজ খাতের বসুন্ধরা পেপার মিলসসহ কিছু কোম্পানির লেনদেন উল্লেখযোগ্য বেড়েছে।


বরাবরের মতো লেনদেনে গুটিকয় কোম্পানির আধিপত্য বহাল ছিল। টাকার অঙ্কে গতকালের প্রায় ৬২ শতাংশ লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষে থাকা ২০ শেয়ারের। ব্লক মার্কেটের লেনদেনসহ একক কোম্পানি হিসেবে লেনদেনের শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। এ ব্যাংকটির গতকালের ১১১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মধ্যে পাবলিক মার্কেটের লেনদেনের পরিমাণ ছিল মাত্র ৪ লাখ টাকা। এর পরের অবস্থানে থাকা জেনেক্স ইনফোসিসের ৪৫ কোটি ৩১ লাখ টাকার এবং ইউনিক হোটেলের ৪৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। একক খাত হিসেবে খাদ্য ও আনুষঙ্গিক খাতের ১৫৭ কোটি টাকার লেনদেন ছিল সর্বোচ্চ, যা মোট লেনদেনের সোয়া ১৬ শতাংশ।

শেয়ারবাজারসংশ্লিষ্টরা জানান, কিছুদিন ধরে শেয়ারবাজার ঊর্ধ্বমুখী ধারায় আছে। বেশ কিছু শেয়ারের দাম ক্রমান্বয়ে বাড়ছে। নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের কেউ কেউ নতুন করে শেয়ার বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। অনেকে আগামী দিনের বাজার পরিস্থিতি নিয়ে আশাবাদী। ফলে নতুন করে বিনিয়োগে আগ্রহ বাড়ছে।

ব্রোকারেজ হাউস ব্র্যাক ইপিএলের সিইও আহসানুর রহমান সমকালকে বলেন, মার্চ প্রান্তিক শেষে কিছু কোম্পানি মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে। কিছু ব্যাংক ভালো লভ্যাংশও ঘোষণা করেছে। এসব দিকও বিনিয়োগকারীদের নতুন করে বিনিয়োগে আকৃষ্ট করছে। তা ছাড়া দীর্ঘদিন মন্দায় থাকার পর কিছু শেয়ারের দরও অনেকে বিনিয়োগের জন্য আকর্ষণীয় বলে বিবেচনা করছেন। সার্বিকভাবে সবকিছু ইতিবাচক অবস্থায় আছে।

ডিএসইর লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, গতকাল তালিকাভুক্ত ৩৯২ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৫১টির লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত ছিল ২১০টির দর। অপরিবর্তিত থাকা শেয়ারগুলোর সিংহভাগই ফ্লোর প্রাইসে পড়ে আছে। এগুলোর লেনদেনের পরিমাণও কম। এর বাইরে ক্রেতার অভাবে ফ্লোর প্রাইসে পড়ে থাকা ৪১ শেয়ারের কোনো লেনদেনই হয়নি। গতকাল দিনের লেনদেন শেষে ফ্লোর প্রাইসে আটকে ছিল ২৫০ শেয়ার।

ডিএসইতে গতকাল ১৪ কোম্পানির শেয়ারদর ৫ শতাংশের ওপর বেড়েছে। এর মধ্যে পৌনে ৯ শতাংশ দরবৃদ্ধি নিয়ে শীর্ষে ছিল আইটি কনসালট্যান্টস। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৪০ পয়সায় কেনাবেচা হয়েছে। প্রায় একই হারে দর বেড়ে এর পরের অবস্থানে ছিল জুট স্পিনার্স, এপেক্স ফুডস ও রহিমা ফুড করপোরেশন। কহিনূর কেমিক্যালের দর প্রায় ৮ শতাংশ এবং লিবরা ইনফিউশনের দর সাড়ে ৭ শতাংশ বেড়েছে।

গত কয়েকদিনে আলোচনায় আছে এপেক্স ফুড ও এমারেল্ড অয়েলের শেয়ারের দরবৃদ্ধি। সর্বশেষ পাঁচ কার্যদিবসে এপেক্স ফুডের শেয়ারদর ২৭৩ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩৯৩ টাকা ৫০ পয়সায় কেনাবেচা হয়েছে। আর গত ২ এপ্রিলের পর থেকে প্রায় টানা বাড়ছে এমারেল্ড অয়েলের দর। এ সময়ে ৩০ টাকা ৮০ পয়সা থেকে শেয়ারটির দর ৫৫ টাকা ৪০ পয়সায় উঠে এসেছে। গতকাল এ শেয়ারটির দর প্রায় ৬ শতাংশ বেড়েছে। লেনদেনের শুরুতে টানা তৃতীয় দিনে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দর সাড়ে ৫৭ টাকায় কেনাবেচা হয়েছিল।

সর্বাধিক ১২ শতাংশ দর হারিয়ে দরপতনের শীর্ষে ছিল উত্তরা ব্যাংক। প্রায় সাড়ে ৭ শতাংশ দর হারিয়ে দরপতনে এর পরের অবস্থানে ছিল ব্যাংক খাতের নতুন তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড। এ ছাড়া আরামিট সিমেন্টের দর সোয়া ৬ শতাংশ এবং জেমিনি সি ফুডের দর পৌনে ৬ শতাংশের বেশি কমেছে।

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত