আপডেট :

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

        সাইক্লোস্পোরা সংক্রমণের আশঙ্কায় ২৭ অঙ্গরাজ্যে আইসবার্গ লেটুস প্রত্যাহার

        লস এঞ্জেলেসে সেতু থেকে ৪০ ফুট নিচে পড়ে আহত নারী, হেলিকপ্টারে উদ্ধার

        ক্যালিফোর্নিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ বাস্কেটবল খেলোয়াড়ের

        ডিজনিল্যান্ডে খাবার ও পানীয়ের দাম বেড়েছে, জনপ্রিয় আইটেমেও মূল্য বৃদ্ধি

        যুক্তরাজ্যে নতুন অভিযোগ, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার অ্যান্ড্রু টেট ও তার ভাই ট্রিস্টান

ছুটির দিনেও লোডশেডিং!

ছুটির দিনেও লোডশেডিং!

শেষ চৈত্রের গরমে দেশের জনজীবন অতিষ্ঠ। চাহিদামতো বিদ্যুৎ না পেয়ে সেই কষ্ট আরও বেড়েছে। শহরের চেয়ে গ্রামে বিদ্যুতের সরবরাহ অপেক্ষাকৃত কম, লোডশেডিং বেশি। এর মধ্যেই ঈদের ছুটিতে ঢাকাসহ বড় শহরগুলো থেকে গ্রামে যাওয়া মানুষ পড়েছে বাড়তি ভোগান্তিতে। একই সঙ্গে সেচ মৌসুমে লোডশেডিংয়ের কারণে সময়মতো বিদ্যুৎ না পেয়েও বিপাকে পড়েছেন অনেক কৃষক।


বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) বিদ্যুৎ উৎপাদন ও চাহিদার তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত শনিবার দিনে সর্বোচ্চ চাহিদা ছিল ১৫ হাজার ২৪ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১৪ হাজার ৬৪ মেগাওয়াট। অর্থাৎ, এদিন লোডশেডিং হয় ৯৬০ মেগাওয়াট। গত রবিবার ১৩ হাজার ২০০ মেগাওয়াটের বিপরীতে সরবরাহ হয় ১২ হাজার ৯৩৫ মেগাওয়াট বিদ্যুৎ। অর্থাৎ, এদিনও চাহিদার চেয়ে ২৬৫ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হয়। এ দুই সরকারি ছুটিতে এই লোডশেডিংয়ের তথ্য মূলত সাবস্টেশন পর্যায়ের। অবচয় ক্ষতি ও সিস্টেম লসের কারণে গ্রাহক পর্যায়ে লোডশেডিংয়ের পরিমাণ আরও বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


পিডিবির হিসাবমতে, সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে কুমিল্লা অঞ্চলে। এরপর ক্রমান্বয়ে বিদ্যুৎ সরবরাহ কম পাওয়া অঞ্চলগুলো হলো—ময়মনসিংহ, খুলনা, রাজশাহী ও রংপুর। সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশালে লোডশেডিং অপেক্ষাকৃত কম। নাম প্রকাশ না করার শর্তে পিডিবির এক কর্মকর্তা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে গড়ে সর্বোচ্চ দেড় হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। সামনে এটি ২ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে।

তবে গ্রাহকেরা তাদের অভিজ্ঞতা জানিয়ে বলছেন, এলাকাভেদে দৈনিক ৫ থেকে ১২ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ পাওয়া যাচ্ছে না ঢাকার বাইরের জেলাগুলোতে। রাজধানীতে এলাকাভেদে এক থেকে তিন ঘণ্টা বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। অনেক স্থানে ইফতার, তারাবির নামাজ ও সেহরির সময় বিদ্যুৎ না পেয়ে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে।


এবার ঈদের ছুটিতেও লোডশেডিং অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে শুধু ঈদযাত্রা নয়, গ্রামে থাকাকালীন শহুরে বা গ্রামীণ—সব শ্রেণির মানুষেরই ভোগান্তি ও বিপত্তি বাড়বে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তা বলেন, স্থানীয় জ্বালানির পর্যাপ্ত সংস্থান না থাকায় দেশের বিদ্যুৎ উৎপাদন অনেকটাই আমদানিনির্ভর। এখন মার্কিন ডলার এবং দেশীয় টাকারও প্রয়োজনীয় পরিমাণ জোগান নেই। তাই এলএনজি (গ্যাস) ও জ্বালানি তেল আমদানি কমিয়ে দেওয়া হয়েছে। আবার বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারীদের বিপুল বিল বকেয়া পড়ে রয়েছে। চিত্রটা এমন দাঁড়িয়েছে, অর্থের অভাবে জ্বালানির সরবরাহে ঘাটতি। তাই বিদ্যুতের উৎপাদন ও বিতরণে ঘাটতি দেখা দিয়েছে।

পিডিবি ও পেট্রোবাংলা সূত্রে জানা গেলো, গ্যাস-সংকটের কারণে প্রায় ৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উত্পাদনক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্র অলস পড়ে রয়েছে। বর্তমানে একটি এলএনজি টার্মিনাল চালু থাকলেও ঈদের আগেই অপর ভাসমান এলএনজি টার্মিনালটি চালু হবে। তখন পূর্ণ সক্ষমতায় এলএনজি সরবরাহ করা গেলে ঘাটতি কমবে বলে আশা করছেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ।

আবার  লোডশেডিংয়ে কৃষিসেচে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বলে বিভিন্ন এলাকার কৃষকেরা জানিয়েছেন। বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের কারণে দিন-রাতের বেশির ভাগ সময় বন্ধ থাকছে গভীর ও অগভীর নলকূপ। মাটি খুঁড়ে শ্যালো মেশিন বসিয়েও পানি পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত বৃষ্টিপাত কম ও তাপমাত্রা বেশি হওয়ায় সংকট আরও বেড়েছে। সুবিধামতো সেচ দিতে না পারায় খরায় পুড়ছে বহু কৃষকের ইরি-বোরো খেত। রাজশাহী অঞ্চলের অনেক সমতলভূমির সেচযন্ত্রে পানি উঠছে না। এর মধ্যে লোডশেডিংয়ের পর বিদ্যুৎ এলে ভোল্টেজ থাকে খুবই কম, যার ফলে সেচপাম্পগুলো পুড়ে যাচ্ছে।

 

পিডিবির তথ্যমতে, শনিবার রাত ১২টায় লোডশেডিং হয় ১ হাজার ৭৫২ মেগাওয়াট। এ সময় বিদ্যুতের চাহিদা ছিল ১৪ হাজার ৪০০ মেগাওয়াট। রাত ১টায় চাহিদা কিছুটা কমে দাঁড়ায় ১৪ হাজার ১০০ মেগাওয়াট। সে সময় লোডশেডিং হয়েছে ১ হাজার ৬৩৬ মেগাওয়াট। রাত ২টায় চাহিদা একই থাকলেও উৎপাদন কিছুটা বাড়ায় লোডশেডিং কমে দাঁড়ায় ১ হাজার ৫৩৭ মেগাওয়াট। রাত ৩টায় চাহিদা আবার বেড়ে হয় ১৪ হাজার ২০০ মেগাওয়াট। সে সময় লোডশেডিং হয় ১ হাজার ৫৬১ মেগাওয়াট। রাত ৪টায় লোডশেডিং হয় ১ হাজার ৩৩৫ মেগাওয়াট। এরপর কিছুটা ওঠানামা করলেও সন্ধ্যা ৭টা পর্যন্ত কখনোই ১ হাজার ১০০ মেগাওয়াটের কম লোডশেডিং হয়নি। এর মধ্যে সকাল ৭টায় সর্বনিম্ন ১ হাজার ১৩০ মেগাওয়াট লোডশেডিং হয়। আর বেলা ৩টায় তা ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়। এরপর আবারও লোডশেডিং কিছুটা কমে।

শেয়ার করুন

পাঠকের মতামত