আপডেট :

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

টাঙ্গাইলের মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে

টাঙ্গাইলের মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে

দীর্ঘ ভোগা‌ন্তির পর টাঙ্গাইলের মহাসড়‌কে প‌রিবহন চলাচল স্বাভা‌বিক হ‌য়ে‌ছে। এর আগে ফিট‌নেসবহীন প‌রিবহন, বঙ্গবন্ধু সেতুর ওপর দুর্ঘটনা ও টোল আদায় বন্ধ থাকায় গভীর রাত থে‌কে মহাসড়‌কের বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে   গাড়ি চলাচ‌লে ধীরগ‌তি ও যানজ‌ট সৃষ্টি হ‌য়।


মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার পর ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কে যানবাহন চলাচল স্বাভা‌বিক হ‌তে শুরু হয়। বর্তমা‌নে একরকম ফাঁকাই হ‌য়ে প‌ড়ে‌ছে মহাসড়ক।


স‌রেজ‌মি‌নে এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় দেখা গে‌ছে, প‌রিবহ‌নের তেমন চাপ নেই। ক‌য়েক‌টি করে গা‌ড়ি যা‌চ্ছে উত্তরব‌ঙ্গের দি‌কে।

 

এর আগে সকা‌লে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়‌কে ব্যাপক যানজ‌ট সৃ‌ষ্টি হয়। এতে মহাসড়‌কের টাঙ্গাইল-আশিকপুর বাইপাস থেকে সেতু পূর্ব টোলপ্লাজা পর্যন্ত ২৫ কি‌লো‌মিটার সড়‌কে গাড়ি থমকে যায়।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মীর মো. সাজেদুর রহমান জানান, এখন পু‌রো মহাসড়কে তেমন কোনো প‌রিবহন চাপ নেই। স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে গা‌ড়িগু‌লো। দুপু‌রের পর মহাসড়ক ফাঁকা হ‌য়ে‌ছে। গা‌ড়ির চাপও ক‌মে‌ছে। চাপ আর বাড়ার সম্ভবনা নেই।

বঙ্গবন্ধু সেতুর সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, সোমবার দিবাগত রাত ৯টার পর সেতুর ওপরে ১১টি গাড়ি বিকল হয়। সেগুলো তাৎক্ষণিক অপসারণ করাতে কিছুটা সময় লাগে। এতে যানজট সৃষ্টি হ‌য়ে‌ছিল। বর্তমা‌নে সেতুর টোল প্লাজার কা‌ছে কিছু সংখ্যক প‌রিবহন থাক‌লেও সেতুর দুই পা‌শে তেমন প‌রিবহন নেই। স্বাভা‌বিক গ‌তি‌তে চলাচল কর‌ছে গাড়ি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত