আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

বোরো ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

বোরো ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট

বোরো ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনজিৎ দাস  নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৭টায় উপজেলার বায়সা গ্রামে  ঘটনা ঘটে।


পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রনজিৎ সকালে বায়সা গ্রামের আবু সাঈদের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতে যান। জমিতে পানি দেওয়ার জন্য সেচপাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে সুইচ অন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।


ঘণ্টা দেড়েক পর খবর পেয়ে পরিবারের লোকজন তাকে কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এ ব্যাপারে কেশবপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে এলাকাবাসী সূত্রে জানা গেছে, সেচ মোটরটি ওই এলাকার শামসুর রহমানের নামে হলেও পল্লী বিদ্যুৎ বিভাগকে না জানিয়ে দীর্ঘদিন ধরে তা আবু সাঈদ নামে এক ব্যক্তি ব্যবহার করে আসছে। রনজিতের মৃত্যুর পরপরই শামসুর রহমান ও আবু সাঈদ কোথায় গেছেন, কেউ বলতে পারছে না। নিহতের ছেলে বিজয় দাস জানায়, তার বাবার মৃত্যুর পর সেচ মোটর ও জমির মালিকদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

পল্লী বিদ্যুৎ কেশবপুর জোনাল অফিসের ডিজিএম শাহীন আহসান জানান, রনজিতের মৃত্যুর ঘটনা তাকে কেউ জানায়নি। তদন্ত করে দেখা হবে- ওই সেচ মোটরটি বৈধ নাকি অবৈধভাবে সংযোগ নিয়ে চালানো হচ্ছে। যদি অবৈধভাবে সংযোগ নিয়ে থাকে, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেশবপুর থানার এসআই আবুল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত