আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষ আহত হয়েছেন ৩০জন

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বাসের সংঘর্ষ আহত হয়েছেন ৩০জন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে রামপুরা এলাকায় রবিবার (১৪ এপ্রিল) বিকেলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঢাকাগামী শ্যামলী পরিবহনের বাস ও হবিগঞ্জের মাধবপুর অভিমুখী দিগন্ত পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতদেরকে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান জানান, সিলেট থেকে ছেড়ে আসা শ্যামলী বাসটি পাশের বিশ্বরোড থেকে ছেড়ে আসা মাধবপুরগামী দিগন্ত পরিবহনের ধাক্কায় খাদে পড়ে যায়।


এতে ৩০ জনের মতো আহত হয়। আহতদের স্থানীয়ভাবে রামপুরা বাজার ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনাকবলিত শ্যামলী বাসের যাত্রী সাইফুর রহমান জানান, বন্ধুকে নিয়ে শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফেরার পথে বাসে ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন খালে বাস পড়ে আছে।


বাসের জানালা ভেঙে বের হন। এতে তিনি আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
খাঁটিখাতা হাইওয়ে থানার এস আই সারোয়ার হোসেন জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী বাসটি বিজয়নগরের রামপুরায় এলে বিশ্বরোড থেকে মাধবপুরগামী দিগন্ত বাস মুখোমুখি সংঘর্ষ হয়। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত