আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে ছাই

অগ্নিকাণ্ডে বাড়িঘর পুড়ে ছাই

বাবুগঞ্জে পরিকল্পিত অগ্নিকাণ্ডের ঘটনায় বসতঘর পুড়ে ছাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) রাত ১২টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর গ্রামের মাকসুদা বেগমের বাড়িতে। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায় ভুক্তভোগী পরিবার।

ভুক্তভোগী মাকসুদা বেগম বলেন, ‘দুই মাস আগে আমার বাবার গাছ বিক্রি করে বসতঘরটি মেরামত করা হয়েছে।


এরই মধ্যে গত বৃহস্পতিবার গভীর রাতে পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা বাবার ঘরটিতে আগুন লাগিয়ে দেয়। ঘরের মধ্যে থাকা আমার বাবার স্মৃতি আলমারি, কাঠের ফার্নিচার, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।’ এতে অন্তত পাঁচ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
প্রতিবেশী মো. ফরিদ হাওলাদার বলেন, ‘রাতে আমরা বিকট শব্দ পাই।


আগুন আগুন বলে চিৎকার শুনে আমরা স্থানীয়রা মিলে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে কেউ আগুন দিয়েছে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত