আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ধর্ষণের ঘটনায় রিসোর্টে অভিযান, ১৮ জন আটক

ধর্ষণের ঘটনায় রিসোর্টে অভিযান, ১৮ জন আটক

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রিসোর্টে ডেকে অভিনেত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার পর ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার তেলিহাটি ইউনিয়নের রাস নামের ওই রিসোর্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রিসোর্টের ব্যবস্থাপক, সহব্যবস্থাপক ও কর্মী রয়েছেন। অভিযানে রিসোর্ট থেকে বিদেশি মদ ও অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে রিসোর্ট পরিচালনার বৈধ কাগজপত্র না থাকায় কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম।


অভিযোগ উঠেছে, গত সোমবার রাতে নাটকের শুটিংয়ের কথা বলে রাস রিসোর্টে নিয়ে অভিনেত্রীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলায় নাছির উদ্দিন ও মো. বাবর নামের দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আসামি করা হয়েছে একজনকে।

মামলার বিবরণে জানা যায়, ওই নারী অভিনেত্রী ও মডেল হিসেবে কাজ করেন। তাঁকে জানানো হয়, নাছির নাটকের পরিচালক এবং বাবর তাঁর সহযোগী। নাটকের শুটিংয়ের কথা বলে সোমবার রাতে ঢাকার মিরপুর থেকে তাঁকে শ্রীপুরের ওই রিসোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত ২টার দিকে ভুক্তভোগীকে একটি কক্ষে আটকে নাছির, বাবর ও অজ্ঞাতপরিচয় একজন ধর্ষণ করে। পরদিন বিকেলে মারধর করে তাঁকে রিসোর্ট থেকে বের করে দেওয়া হয়।

ওসি আব্দুল বারিক বলেন, মামলার ঘটনা তদন্ত করতে গিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রিসোর্টের মালিককে পাওয়া যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত