আপডেট :

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না—সালাহউদ্দিন

ধর্ম ও চেতনার ব্যবসা আর চলবে না—সালাহউদ্দিন

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। এই দেশে চেতনার ব্যবসাও আর চলবে না।


শনিবার (২৭ সেপ্টেম্বর) কুমিল্লায় বিএনপির কাউন্সিলে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।


সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘যারা জান্নাতের টিকিট বিক্রি করছে তারা ধর্ম ব্যবসায়ী। এই দেশে ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসা চলবে না। একাত্তরের চেতনার ব্যবসা করতে করতে শেখ হাসিনা শেষ পর্যন্ত দিল্লিতে আশ্রয় নিয়েছে। আমরা বলি শেখ হাসিনার রাজনীতির মৃত্যু হয়েছে ঢাকায় আর দাফন হয়েছে দিল্লিতে। জুলাই চেতনা যেন কেউ বিক্রি করতে না পারে।’

আওয়ামী লীগের আমলে দেশে উন্নয়নের নামে মেগা দুর্নীতি হয়েছে উল্লেখ করে এই বিএনপি নেতা বলেন, ‘বাংলাদেশে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিদেশে পাচার হয়েছে ২৯ লাখ ২৫ হাজার কোটি টাকা। ২ লাখ ৮০ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি হয়েছে। বাংলাদেশের লোনের একটি সংস্কৃতি গড়ে উঠেছিল। ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেওয়া হয়েছে। দশ হাজার কোটি টাকার পদ্মা সেতু প্রকল্প ৪০ হাজার কোটি টাকায় সম্পন্ন হয়েছে।’


দেশের মানুষ এখন নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মনে করেন সালাহউদ্দিন, ‘অনেক রক্ত এবং ত্যাগের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। এখন আমাদের একটাই লক্ষ্য দেশে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক কাঠামো তৈরি করা। আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। আমরা এখনো প্রতিনিয়ত সংগ্রামের মধ্যদিয়ে যাচ্ছি। কেউ কেউ বলছে সংস্কার না হলে নির্বাচন হবে না। এটা না হলে ওটা না হলে নির্বাচন হবে না। কিন্তু দেশের মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত।’

তিনি বলেন, ‘ভাষণে আর আশ্বাসে আমরা সীমাবদ্ধ থাকবো না। আমরা ভাষণের সংস্কৃতি থেকে বেরিয়ে আসব। মানুষ এখন ভাষণ আর শোষণের সংস্কৃতি বিশ্বাস করে না। আমাদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। মিসইনফরমেশন এর জবাব দিতে হবে। নেতাকর্মীদেরকে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকতে হবে। অপতথ্য এবং মিথ্যা অপপ্রচার দিয়ে কেউ যেন জনসাধারণকে বিভ্রান্ত করতে না পারে। তরুণ বন্ধুদের সোচ্চার থাকতে হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত