আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশিদের জন্য শিথিল হচ্ছে ভারতীয় চিকিৎসা ভিসার নিয়ম

বাংলাদেশিদের জন্য শিথিল হচ্ছে ভারতীয় চিকিৎসা ভিসার নিয়ম

বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসার নিয়ম শিথিল করেছে ভারত। সোমবার ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন।

ভারতীয় দূতাবাসের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে (৭ থেকে ১০ এপ্রিল) দেওয়া ঘোষণা অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের জন্য চিকিৎসা ভিসা প্রদানের নিয়ম শিথিল করা হয়েছে।

এখন থেকে রোগ নির্ণয়ের জন্য ভারত সফরকারী বাংলাদেশি নাগরিকরাও চিকিৎসা ভিসার জন্য উপযুক্ত বিবেচিত হবেন। এক্ষেত্রে চিকিৎসা ভিসার জন্য আবেদনপত্রের সঙ্গে যেকোনো স্বীকৃত ভারতীয় হাসপাতাল অনুমোদিত সাক্ষাতের প্রমাণপত্র সংযুক্ত করতে হবে। একই সঙ্গে রোগটি সম্পর্কে বাংলাদেশের চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষার কাগজপত্রও সংযুক্ত করতে হবে।

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের চিকিৎসা ভিসা প্রদানের ক্ষেত্রে অন্যান্য নিয়ম-কানুন ও শর্ত অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, বর্তমানে চিকিৎসা ভিসার জন্য গুলশান, ঢাকা ও ঢাকার বাইরে সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদনপত্র সরাসরি গ্রহণ করা হচ্ছে। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.ivacbd.com ওয়েবসাইটে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত