আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এভিয়েশন মেডিসিন এসএমইই অনুষ্ঠিত

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র এভিয়েশন মেডিসিন এসএমইই অনুষ্ঠিত

শেষ হলো প্যাসিফিক এয়ার ফোর্সেস কমান্ড সার্জন’স অফিস ও বাংলাদেশ বিমান বাহিনীর এভিয়েশন মেডিসিন ইনস্টিটিউটের যৌথ অংশগ্রহণে চার দিনব্যাপী এভিয়েশন মেডিসিন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (এসএমইই) -২০১৭।

বৃহস্পতিবার বাংলাদেশ বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর ফ্লাইং উইং হেডকোয়াটার্সে এ আয়োজন শেষ হয়েছে। বিমান বাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুর এয়ার অধিনায়ক এয়ার কমোডর মোহাম্মদ মফিদুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ওই কার্যক্রম এভিয়েশন মেডিসিন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের উপর উভয় দেশের বিশেষজ্ঞ মত বিনিময়, আন্তঃপরিচালন উৎকর্ষতা বৃদ্ধি, সামরিক ও বেসামরিক সম্পর্ক উন্নয়ন এবং সৌহার্দ ও সম্প্রীতি বৃদ্ধি করবে।

আইএসপিআর জানায়, এভিয়েশন মেডিসিন ও এভিয়েশন ফিজিওলজি বিষয়ক জ্ঞানের যুগোপযোগী ব্যবহার দেশে ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আর্ত মানবতা এবং দুর্যোগ মোকাবেলা বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত