আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

রাজনীতিতে শুধু মুক্তিযুদ্ধের পক্ষ থাকবে : তথ্যমন্ত্রী

রাজনীতিতে শুধু মুক্তিযুদ্ধের পক্ষ থাকবে : তথ্যমন্ত্রী

জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার- এই ‘মিউজিক্যাল চেয়ার’-এর খেলা চিরতরে বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাসদ (একাংশ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজনীতিতে শুধু মুক্তিযুদ্ধের পক্ষ থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাসদ কার্যালয়ের সামনে শনিবার ঢাকা মহানগর জাসদের মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় জাসদ সভাপতি এ মন্তব্য করেন। ‘জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে হলে: রাজনীতিতে একবার রাজাকার-একবার মুক্তিযোদ্ধার সরকার- এই মিউজিক্যাল চেয়ারের খেলা বন্ধ করা’র দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘রাজাকার ও তাদের দোসররা স্বাধীনতার শত্রু ও জঙ্গিদের পৃষ্ঠপোষক, সেকারণে রাজনীতিতে কোনোভাবেই এদের স্থান দেওয়া উচিত নয়’ উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা যখন জঙ্গিদমনের যুদ্ধে একটার পর একটা সাফল্য অর্জন করছি, তখন তাদের দোসররা গণতন্ত্রের দোহাই দেওয়ার সুযোগ নিয়ে রাজনীতিতে হালাল হওয়ার অপচেষ্টায় লিপ্ত। তারা যতদিন রাজনীতির মাঠে সক্রিয় থাকবে, ততদিন দেশে জঙ্গি উৎপাদন-পুণরুৎপাদন হতে থাকবে।’

‘যারা জঙ্গি, যুদ্ধাপরধী ও রাজাকারদের সাথে সম্পর্ক রাখে, সংবিধানের চারনীতি মানে না, স্বাধীনতার ঘোষণা ও বঙ্গবন্ধুকে মানে না, ত্রিশ লক্ষ শহীদ ও পঁচিশে মার্চের কালোরাত মানে না, তাদের সাথে রাজনৈতিক লেনদেন আত্মঘাতী এবং দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ’ বলেন তথ্যমন্ত্রী।

ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতারের সভাপতিত্বে এতে দলটির সাধারণ সম্পাদক (একাংশ) শিরীন আখতার এমপিসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত