আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট সুড়ঙ্গের খোঁজ

বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট সুড়ঙ্গের খোঁজ

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দাবি করেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে ৮০ ফুট দীর্ঘ একটি সুড়ঙ্গের খোঁজ মিলেছে। ভারতের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপরা-ফতেহপুর সীমান্ত চৌকিতে তল্লাশি অভিযানের সময় এ সুড়ঙ্গের দেখা মেলে।

বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে গরু আনা-নেওয়ার জন্য পাচারকারীরা এ সুড়ঙ্গ তৈরি করে থাকতে পারে বলে বিসএসএফ ধারণা করছে। তবে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি জানিয়েছে, এ ধরনের কোনও সুড়ঙ্গের কথা তাদের এখনও জানানো হয়নি।

বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) দেবীশরণ সিংহ কিষাণগঞ্জে বাহিনীর সেক্টর সদর দফতরে ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে এই সুড়ঙ্গের অস্তিত্বের কথা জানান। ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া- পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, পাচারকারীরা কাঁটাতারের নিচে মাটির গভীরে এই সুড়ঙ্গ খনন করছিল। রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে দীর্ঘদিন ধরেই একটি চা বাগানের মধ্যে দিয়ে ওই সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল। এই সুড়ঙ্গের খোঁজ মেলার পর সীমান্ত-নজরদারি আরও জোরদার করেছে বিএসএফ।

মার্চের শুরুর দিকে বাংলাদেশ সংলগ্ন মেঘালয় সীমান্তের কাছাকাছি ২০-২৫ ফুট গভীরে একটি সুড়ঙ্গের সন্ধান মিলেছিল। সীমান্তের কাঁটাতার থেকে এর দূরত্ব ছিল ২০০ মিটারের মতো। এবার পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে সুড়ঙ্গ শনাক্ত করার মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সীমান্তে সুড়ঙ্গ শনাক্তের দাবি করল বিএসএফ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত