আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মৃধাসহ তিন কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড

মৃধাসহ তিন কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড

রেলের নিয়োগ দুর্নীতির মামলার রায়ে বাংলাদেশ রেলওয়ের সাবেক (বরখাস্ত) মহাব্যবস্থাপক (জিএম) ইউসুফ আলী মৃধাসহ তিনজনকে চার বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর মো. রহুল আমিন এ রায় ঘোষণা করেছেন।

বিভাগীয় বিশেষ পিপি মেজবাহ উদ্দিন চৌধুরী রায় ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার দণ্ডিত অন্যান্য আসামিরা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার (বরখাস্ত) গোলাম কিবরিয়া ও অতিরিক্ত প্রধান যন্ত্র প্রকৌশলী (বরখাস্ত) হাফিজুর রহমান।

পিপি মেজবাহ উদ্দিন জানান, দুই মামলার অভিযোগ গঠনের প্রত্যেকটি মামলায় ১৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্কও শেষ হয় বুধবার। যুক্তিতর্ক শেষে আদালত বৃহস্পতিবার রায় ঘোষণার সময় নির্ধারণ করেন। নির্ধারিত দিনে আদালত মৃধাসহ তিন কর্মকর্তাকে চার বছর করে কারাদণ্ড দেন।

উল্লেখ্য রেলওয়ে পূর্বাঞ্চলের ফুয়েল চেকার নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন ২০১২ সালর ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করে। ২০১৩ সালের ১৩ আগস্ট আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলার এজাহারভুক্ত তিনজনসহ অভিযোগপত্রে মোট পাঁচজনকে আসামি করা হয়।

এদিকে ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। এ ঘটনা সারা দেশে তোলপাড় শুরু হয়। তখন ওই গাড়িতে থাকা মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। এর পর তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে জেল হাজতে রয়েছেন। রায় ঘোষণার সময় মৃধাকে আদালতে হাজির করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত