আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

ডিজিটাল মেশিনেও থামছে না বিমান কর্মচারীদের জালিয়াতি

ডিজিটাল মেশিনেও থামছে না বিমান কর্মচারীদের জালিয়াতি

কর্মচারীদের অভিনব জালিয়াতির কাছে হার মেনেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টার্মিনাল ভবনে স্থাপিত ডিজিটাল পদ্ধতির পাঞ্চ মেশিন। হাজিরার কাজে ব্যবহৃত মেশিনটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন কাজ না করেও বেতন তুলছেন তারা। সংশ্লিষ্ট সূত্র বিয়ষটি নিশ্চিত করেছে। 

সূত্র বলছে, অফিসে না এলেও ডিজিটাল পাঞ্চ মেশিনে অনেকে তাদের আইডি কার্ড (পরিচয়পত্র) পাঞ্চ করেন নিয়মিতই!

এছাড়া ডিউটি ৮ ঘণ্টা বাধ্যতামূলক হলেও অনেকে কর্মস্থলে থাকেন ৪ ঘণ্টা! কেউ আবার ২ ঘণ্টা কর্মস্থলে থেকেছেন বলেও জানা গেছে।

জানা যায়, একব্যক্তিই জালিয়াতি করে ২০ সহকর্মীর আইডি কার্ড পাঞ্চ করেন ওই মেশিনে। বছরের পর বছর এ জালিয়াতি করে এলেও জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কর্তৃপক্ষ।

তবে সম্প্রতি সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে কর্মচারীদের এ জালিয়াতি। বিমান কর্মকর্তাদের নজরদারির সময় গোপন কামেরায় ধরা পড়েছেন ‘সংঘবদ্ধ চক্রে’র ২ সদস্য।

তারা হলেন-বিমানের জুনিয়র অ্যাকাউন্টস অফিসার বেলাল হোসেন তালুকদার (স্টাফ আইডি পি-৩৬১৯০) এবং মো. নাছির (স্টাফ আইডি সি-৪২৫)।

সিসি টিভি ফুটেজ দেখে প্রাথমিকভাবে এই দুই কর্মচারীকে সাময়িক বরখাস্তও করেছে বিমান কর্তৃপক্ষ।

জানা যায়, গত ১৯ এপ্রিল  রাত ১০ টায় বেলাল হোসেন তালুকদার ও মো. নাছির সহ আরো একজন (ফুটেজে অষ্পষ্ট) মিলে প্রায় ২০ জন অনুপস্থিত কর্মচারীর আইডি কার্ড মেশিনে  পাঞ্চ করেন।

যদিও এই ২০জনের কেউ-ই অফিসে আসেননি; কেউ কেউ এলেও ২ বা ৩ ঘণ্টা কাজ করে কর্মস্থল ত্যাগ করেছেন।

বিমান কর্তৃপক্ষের অব্যবস্থাপনার সুযোগে অসাধু কর্মচারীরা এধরনের হীন কাজ করছেন বলে জানিয়েছে সূত্র।

সূত্র জানায়, অভিযুক্ত যে দুইজনের বিষয়টি ধরা পড়েছে,  তারা জানিয়েছেন- বিমানের গ্রাহক সেবা বিভাগের পরিচালক আতিক সোবাহান ও মহাব্যবস্থাপক নুরুল ইসলাম হাওলাদারের নির্দেশে এ কাজ করেছেন।

আতিক সোবাহানের বিরুদ্ধে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

খোঁজ নিয়ে জানা যায়, নিয়ম বহির্ভুতভাবে গত ৫ ফেব্রুয়ারি এক সমন্বয় সভায় কর্মচারীদের ছাড় দেয়ার সিদ্ধান্ত নেয় বিমান। ওভারটাইমের বিষয়ে এ ধরনের নিয়ম বিমানের নিয়মে আছে কিনা- তা জানতে পরিচালক (গ্রাহক সেবা) আতিক সোবাহানকে একাধিক বার ফোন করেও পাওয়া যায়নি।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিমানের পরিচালক (প্রশাসন) এম মোমিনুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিমানে এখন থেকে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে অনিয়ম দূর করে শৃঙ্খলা ফেরাতে কার্ড পাঞ্চের পরিবর্তে ফেস আইডি মেশিন চালু করা হয়েছে।
‘এছাড়া মনিটরিং বাড়ানোর জন্যে সর্বত্র সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। ব্যবস্থাপনাতেও তদারকি বাড়ানো হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত