আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এসএসসির ফল প্রকাশ, পাসে ছাত্রীরা, জিপিএ-৫ এ ছাত্ররা এগিয়ে

এসএসসির ফল প্রকাশ, পাসে ছাত্রীরা, জিপিএ-৫ এ ছাত্ররা এগিয়ে

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হারে ছাত্রীরা এগিয়ে। আর ছাত্ররা এগিয়ে আছে জিপিএ-৫ প্রাপ্তিতে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ বেশি।

এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্ররা জিপিএ-৫ পেয়েছে ৫৩ হাজার ৪৮৮ জন আর ছাত্রীরা পেয়েছে ৫১ হাজার ২৭৩ জিপিএ-৫। ছাত্রীদের চেয়ে ২ হাজার ২১৫ জন ছাত্র বেশি জিপিএ-৫ পেয়েছে।

এসএসসি ও সমমানের পরীক্ষার  আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেছেন, ‘মোট আটটি সাধারণ শিক্ষাবোর্ডে ছাত্রের তুলনায় ১৯ হাজার ১০৫ জন ছাত্রী বেশি অংশ গ্রহণ করেছে এবং ২২ হাজার ৪৯৪ ছাত্রী বেশি পাস করেছে, যা ছাত্রের তুলনায় শূন্য দশমিক ৯৮ শতাংশ বেশি। আর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ছাত্রের তুলনায় ছাত্রীদের পাসের হার শূন্য দশমিক ৮৫ শতাংশ বেশি।’

পাসের হার ও জিপিএ-৫ কমেছে

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের তুলনায় পাসের হারের সঙ্গে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।

পাসের হার ও জিপিএ-৫ কমার কারণ উল্লেখ করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, ‘উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন আনায় এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে।’

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০ বোর্ডে গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গত বছর গড় পাসের হার ছিল ৮৮ দশমিক ২৯ শতাংশ। এবার পাসের হার ৭ দশমিক ৯৪ শতাংশ কমেছে।

মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। এবার জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫ হাজার জন।

এর আগে সকালে শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানরা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষাসচিব সোহরাব হোসেনসহ আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

গত ২ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা শেষ হয় ২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ৪ মার্চ শুরু হয়ে শেষ হয় ১১ মার্চ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত