আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দুই পায়ে লিখে বিউটির জিপিএ-৫

দুই পায়ে লিখে বিউটির জিপিএ-৫

ইচ্ছাশক্তি দিয়ে প্রতিবন্ধিতাকে যে জয় করা যায় জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বিউটি আকতার তার উদাহরণ। স্থানীয় আকলাস শিবপুর শ্যামপুর উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে পা দিয়ে লিখে এই সাফল্য পেয়েছে অদম্য মেয়েটি। তার এই সাফল্যে বিদ্যালয়সহ পরিবার ও গ্রামের মানুষ এখন গর্বিত। তার ইচ্ছা এখন উচ্চশিক্ষা নিয়ে সমাজে অবহেলিতদের পাশে দাঁড়ানো।

শরীরের সব অঙ্গ থাকলেই যে সাফল্য পাওয়া যায় তা নয়। ইচ্ছাশক্তি থাকলে যেকোনো অসাধ্যকেই সাধন করা যায়, শিবপুরের বায়েজিদ প্রামানিক ও রহিমা বেগমের গরিব ঘরের মেধাবী ছাত্রী বিউটি তা প্রমাণ করেছে। এসএসসিতে জিপিএ-৫ পাওয়ায় গ্রামের মানুষের সুদৃষ্টিও এখন তার দিকে।

কি পারে না সে? তরকারি কাটা, পেঁয়াজ কাটা, রান্না করা, সেলাই করা, বাসন মাজা, গৃহস্থালীর প্রায় সব কাজই করতে পারে অনায়াসে। জন্ম থেকেই দুটি হাত তার একদম ছোট ও অকেজো। তাই পা’কেই বেছে নেয় জীবন চলার মূল হাতিয়ার হিসাবে। প্রতিবন্ধীতার কাছে হার না মেনে ছোটবেলা থেকেই পা দিয়ে অভ্যেস করে সব কাজ ও লেখাপড়া করার। অদম্য ইচ্ছে থাকায় সাফল্যও এসেছে বারবার।

প্রতিবন্ধী হওয়ায় অবহেলা করেনি পরিবারের কেউ। মেয়ের ইচ্ছে অনুযায়ী সাহায্য করেছে তারা। তবে হার মানতে হয়েছে দারিদ্রতার কাছে।

বিউটির মা রহিমা বেগম জানান, ছোটবেলা থেকেই মেয়েটি শান্তশিষ্ট এবং মেধাবী। পড়ালেখা ও কাজের প্রতি তার অসম্ভব ইচ্ছে। যেকোন কাজ একবার দেখলেই শিখে নিতে পারে। অভাবের কারণে মেয়েকে প্রাইভেট টিচার দিতে পারেনি। তবে শিক্ষকদের আন্তরিকতা ছিল বিউটির প্রতি। সকলের দোয়া ও সহযোগিতা পেলে বিউটি একদিন জয়পুরহাটের নাম কুড়াবে বলে আশা করেন তিনি।

বিউটির বাবা বায়েজিদ প্রামানিক বলেন, মেয়ের ইচ্ছেকেই প্রাধান্য দেন তিনি। অভাব থাকলেও বিউটিকে বুঝতে দেননি। মেয়ের লেখাপড়ার জন্য প্রয়োজনে মানুষের দ্বারে দ্বারে যাবেন তিনি।

একদিকে অভাব অন্যদিকে শারীরিক সমস্য নিয়ে বেড়ে ওঠা বিউটি কখনো কাউকে বুঝতে দিতে চায় না তার কোন সমস্যা আছে। অভাবী সংসারে কখনো বাবা মাকে কষ্ট দেয়নি সে। কখনো কোন কিছুর জন্য বায়না ধরতো না বাবা-মা’র কাছে তবে মনে সংকল্প একটায় প্রতিবন্ধীতাকে জয় করতে হবে, সামনে এগুতে হবে। আর তাই মন দিয়ে পড়ালেখা করে আর বাড়ির যেকোন কাজ করে দিয়ে পরিবারের বোঝা থেকে নিজেকে মুক্ত রাখে সে। অদম্য বিউটি জানায়, এইচএসসিতে ভাল কলেজে পড়তে চায়। কিন্তু দারিদ্র্যতা বাধা হতে পারে এই আশঙ্কা তার। তবে শতবাধা পেরিয়ে ভবিষ্যতে পড়ালেখা শেষ করে একজন আদর্শ শিক্ষক হতে চায়। আর তার মত প্রতিবন্ধী ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে চায় সে।

২০১১ সালে পিএসসিতে এ+ পাওয়ার পর মিডিয়ায় তাকে নিয়ে বেশ লেখালেখি হয়। তৎকালীন জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস তাকে এই সাফল্যে নিজের মেয়ে হিসাবে গ্রহণ করেন এবং কিছু আর্থিক সাহায্য করেন। তার এই সাফল্যে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক তাকে নগদ একলাখ টাকা দেয়।

পিএসসির পর জেএসসিতেও ভাল ফলাফল করে বিউটি। স্কুলে নিয়মিত উপস্থিতি এবং মনযোগী হওয়ায় শিক্ষকদের সহনুভুতি ছিল তার প্রতি।

শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকাম উদ্দীন আখন্দ জানান, ৬ষ্ঠ শ্রেণি থেকেই বিউটি ক্লাশে বেশ মনযোগী। সে নিজেই বিজ্ঞানের সব ছবি আঁকতে পারত এবং পড়া করে দিতে পারত। যদিও শিক্ষকদের বিশেষ দৃষ্টি ছিল তার দিকে। তাকে প্রাইভেট পড়তে হত না।

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, বিউটির এ ফলাফল ক্ষেতলাল উপজেলা তথা জয়পুরহাটবাসীর মুখ উজ্জ্বল করেছে। সেই সাথে অন্য শিক্ষার্থীদের কাছে একটা উদাহরণ হিসেবে তুলে ধরেছে। তার উচ্চশিক্ষা অর্জনের ক্ষেত্রে ক্ষেতলাল উপজেলা প্রশাসন সব সময় পাশে থাকবে।

দারিদ্র্যতার কারণে উচ্চশিক্ষা বাধাপ্রাপ্ত হতে পারে তাই বিত্তবানদের সাহায্য কামনা করলেন স্কুলের প্রধান শিক্ষকসহ গ্রামের মানুষ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত