আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি

খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি

গুলশানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে তল্লাশি চালিয়েছে পুলিশ। আদালতের নির্দেশে ওই তল্লাশী চালানোর কথা জাাননো হয়। তবে, তল্লাশীর সময় কিছু পাওয়া যায়নি বলে দাবি করেছে বিএনপি। এ ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন, এ ঘটনা খালেদা জিয়ার বিরুদ্ধে গভীল ষড়যন্ত্রের অংশ। সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে দেশের গণতান্ত্রিক চর্চা ব্যাহত করতে চাইছে।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে গুলশান জোনের ডিসি মোশতাক আহমেদের নেতৃত্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তল্লাশী শুরু করে পুলিশ। খালেদা জিয়ার ওই কার্যালয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতা চালানোর মতো সরঞ্জাম রয়েছে এমন অভিযোগে আদালতের সার্চ ওয়ারেন্টের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে পুলিশ জানিয়েছে।
তল্লাশীর খবর পেয়ে কার্যালয়ে ছুটে যান দলীয় নেতাকর্মীরা।

প্রায় ২ ঘণ্টা ধরে চলে অভিযান। পুলিশ দরজা ভেঙ্গে কার্যালয়ের ভেতরে ঢুকেছে বলে অভিযোগ করেছেন অফিস সহকারিরা।

এদিকে, অভিযানে কিছু পাওয়া যায়নি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতেই তল্লাশী চালানো হয়েছে।

এদিকে পুলিশি তল্লাশির ঘটনায় নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে তার বাসায় সাংবাদিকদের বলেন, এই তল্লাশির মাধ্যমে সরকার বুঝিয়েছে, দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই।

এছাড়া, জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেন, ভিশন-২০৩০ দেয়ায় আওয়ামী লীগ দিশেহারা হয়ে গুলশান কার্যালয়ে তল্লাশী চালিয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত