আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

দেশের জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ : সরকারি হিসাব

দেশের জনসংখ্যা ১৬ কোটি ১৭ লাখ : সরকারি হিসাব

বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ছাড়িয়েছে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো। চলতি বছরের পয়লা জানুয়ারি দেশের জনসংখ্যা হয়েছে ১৬ কোটি ১৭ লাখ ৫০ হাজার।

সোমবার বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরোর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে এখন পুরুষের সংখ্যা ৮ কোটি ১০ লাখ। নারীর সংখ্যা ৮ কোটি ৭ লাখ। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭।

অনুষ্ঠানে জানানো হয়, ২০১২টি নমুনা এলাকায় ২০১৬ সালে মোট ২২ লাখ ৮৭২টি খানা ছিল। ২০১২ সালে লিঙ্গানুপাত ছিল ১০৪ দশমিক ৯, যা ২০১৬ সালে হয়েছে ১০০ দশমিক ৩। ৩০ দশমিক ৮ শতাংশ জনসংখ্যার বয়স ১৫ বছরের নীচে। ২০১২ সালে খানা গড় সদস্য সংখ্যা ছিল ৪ দশমিক ৫ এবং ২০১৬ সালে যা ছিল ৪ দশমিক ৩।

বাংলাদেশের নারীরা এখনও উচ্চমাত্রায় পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত। পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের শতকরা ৮৭ দশমিক ২ ভাগ খানার প্রধান হচ্ছে পুরুষ। আর ১২ দশমিক ৮ শতাংশ পরিবারের প্রধান নারী।

২০১২ সালের তুলনায় ২০১৬ সালের ১ জুলাই পর্যন্ত বেড়েছে বয়স্ক শিক্ষার (১৫ বছরের বেশি) হার। ২০১১ সালে বয়স্ক শিক্ষার হার ছিল ৫৫ দশমিক ৮ ভাগ। ২০১৬ সালে এসে এই হার দাঁড়িয়েছে ৭২ দশমিক ৩ ভাগ।

পরিকল্পনা মন্ত্রণালয়ের স্ট্যাটিসটিক অ্যান্ড ইনফরমেশন বিভাগের সচিব কে এম মোজাম্মেল হক বলেন, ‘একটি দেশের উন্নয়ন পরিকল্পনায় সঠিক তথ্য না থাকলে পিছিয়ে পড়তে হয়, এজন্য উন্নয়নের জন্য সঠিক তথ্যের প্রয়োজন।’

তিনি বলেন, গত ১০ বছরে জনসংখ্যা বেড়েছে, তবে অতীতের চেয়ে অনেকাংশে জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে।

সচিব বলেন, বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিসংখ্যান জরুরি। জন্ম, মৃত্যু, বিবাহ, মাইগ্রেশন ও প্রতিবন্ধীদের সঠিক পরিসংখ্যান জরুরি। আস্থামূলক তথ্য না থাকলে উন্নয়ন পরিকল্পনা মুখ থুবড়ে পড়বে।

পরিসংখ্যানের তথ্য তুলে ধরে মোজাম্মেল হক বলেন, ‘আমাদের গড় আয়ু বেড়েছে। এখন গড় আয়ু ৭১ দশমিক ৬ বছর। পুরুষের তুলনায় নারীদের গড় আয়ু বেশি। পুরুষের গড় আয়ু ৭০ দশমিক ৩ এবং নারীদের গড় আয়ু ৭২ দশমিক ৯ বছর।’

গড় আয়ু বাড়ার কারণ উল্লেখ করে পরিকল্পনা সচিব বলেন, ‘এখন মানুষ অনেক স্বাস্থ্য সচেতন। স্বাস্থ্য সচেতনতার কারণে গড় আয়ু বাড়ছে।’

পরিকল্পনা সচিব বলেন, ‘সরকারের গৃহীত পদক্ষেপের কারণে শিক্ষার হার বেড়েছে। এখন শিক্ষার হার ৭১ শতাংশ। স্কুল ফিডিং ও উপবৃত্তি চালুর কারণে শিক্ষার হার বেড়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত