আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

বিদেশ থেকে দেশে নেওয়া যাবে ৮টি মোবাইল সেট

বিদেশ থেকে দেশে নেওয়া যাবে ৮টি মোবাইল সেট

বিদেশ থেকে ফেরার সময় ব্যক্তিগত ব্যবহারের জন্য একজন ব্যক্তি এখন থেকে সর্বোচ্চ আটটি মোবাইল ফোন দেশে আনতে পারবেন। এর মধ্যে দুটি ফোন আনা যাবে বিনা শুল্কে। আর বাকি ছয়টি ফোনের জন্য নির্ধারিত হারে শুল্ক দিতে হবে। আগামী বছর ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বর্তমানে একজন ব্যক্তি বিদেশ থেকে সর্বোচ্চ পাঁচটি মোবাইল ফোন আনতে পারেন।

ব্যক্তিগত ব্যবহারের জন্য বিদেশ থেকে মোবাইল ফোন আনার প্রক্রিয়া সহজ করতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি এ সিদ্ধান্ত নিয়েছে। বিটিআরসি থেকে এ বিষয়ক একটি চিঠি সম্প্রতি শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানকে পাঠানো হয়েছে।

বিটিআরসির চিঠিতে বলা হয়েছে, এ সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। একজন যাত্রী তার ভ্রমণ দলিল বা বোর্ডিং পাসের বিপরীতে আটটি মোবাইল ফোন সেট বিটিআরসির অনাপত্তিপত্র ছাড়া খালাস করতে পারবেন। তবে আটটির বেশি মোবাইল হ্যান্ডসেট আনতে হলে বিটিআরসির নির্ধারিত নিয়মে আমদানির অনুমোদন নিতে হবে।

বিটিআরসি সচিব ও মুখপাত্র সরওয়ার আলম বলেছেন, বিদেশ থেকে অনেকেই পরিচিত বক্তিদের উপহার দেওয়ার জন্য অথবা নিজের ব্যবহারের জন্য একাধিক মোবাইল ফোন নিয়ে আসেন। তাদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোবাইল ফোন আমদানিকারকদের সংগঠন বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) হিসেবে ২০১৬ সালে দেশে বৈধপথে তিন কোটির বেশি মোবাইল ফোন সেট আমদানি হয়েছে। এর মধ্যে স্মার্টফোনের সংখ্যা ছিল ৮২ লাখ, বাকিটা বেসিক বা ফিচার ফোন। আমদানি হওয়া এসব ফোনের বাজারমূল্য ছিল আট হাজার কোটি টাকা, যার মধ্যে স্মার্টফোনের বাজারমূল্য ৬ হাজার ৫০০ কোটি টাকা।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত