আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মানব পাচারের অভিযোগে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মালয়েশিয়ায় গ্রেপ্তার

মানব পাচারের অভিযোগে বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মালয়েশিয়ায় গ্রেপ্তার

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক অনন্য মামুনকে মানব পাচারের অভিযোগে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।

অনন্য মামুনের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুষ্ঠানের নাম করে ৫৭ জনকে মালয়েশিয়ায় পাচারের জন্য সঙ্গে নিয়ে এসেছেন। পুলিশ এই ৫৭ জনকেও প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

কুয়ালালামপুরে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ নামে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে সহযোগী মিরাজসহ গ্রেপ্তার হয়েছেন অনন্য মামুন। রবিবার মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে পাঁচটায় স্থানীয় পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শহীদুল ইসলাম সোমবার সন্ধ্যায় জানিয়েছেন, ঘটনাটি তারা জানতে পেরেছেন। পুরো বিষয়টির প্রতি তারা খেয়াল রাখছেন। দেশের বাইরে এসে এমন ঘটনায় জড়ানোর ব্যাপারটি খুবই অস্বস্তিকর বলে মন্তব্য করেন তিনি।

গত শনিবার কুয়ালালামপুরের উইজমা এমসিএ সেন্টারে ‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেন অনন্য মামুন। এ অনুষ্ঠানের অন্যতম আয়োজক তিনি। তার নেতৃত্বে বাংলাদেশি শিল্পীদের একটি দল ওই অনুষ্ঠানে অংশ নেন। এই দলে ছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস, সংগীতশিল্পী আসিফ আকবর, চিত্রনায়িকা আইরিন, মিষ্টি জান্নাত, চিত্রনায়ক নিরব, ইমন, আমান রেজা, মডেল ও অভিনয়শিল্পী আনিকা কবির শখ, আশনা হাবিব ভাবনা, কবির তিথি ও গানের দল চিরকুট।

‘সিনেমাটিক বাংলাদেশি নাইটস’ অনুষ্ঠানের উপস্থাপক ছিলেন আরেক চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস। তিনি গণমাধ্যমকে বলেন, ‘এ ব্যাপারে আমরা কিছুই জানতাম না। গতকাল বিকেলে হঠাৎ আমাদের দলের কয়েকজন শিল্পী আদম পাচারের বিষয়টি জানতে পারেন। মালয়েশিয়ার পুলিশের কয়েকজন সদস্য আমাদের সঙ্গে কথা বলেন। বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছি। সবাইকে আশ্বস্ত করে বলতে চাই, অনুষ্ঠানে আসা কোনো শিল্পীর কোনো সমস্যা হয়নি।’

এই চলচ্চিত্র পরিচালক বলেন, ‘পুরো ব্যাপারটি নিয়ে ভীষণ লজ্জিত সবাই। বাইরের দেশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আড়ালে এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক। আমরা শিল্পীরা একরকম মানসম্মান নিয়ে বেঁচে গেছি।’

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত