আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

এত প্রশ্ন ফাঁসের পর শিক্ষামন্ত্রীর পদে থাকা উচিত না : বি চৌধুরী

এত প্রশ্ন ফাঁসের পর শিক্ষামন্ত্রীর পদে থাকা উচিত না : বি চৌধুরী

উচ্চ মাধ্যমিক, মাধ্যমিকের পর প্রাথমিকের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার পর শিক্ষামন্ত্রীর পদে থানা উচিত না বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ক্লাস ওয়ান, টু, থ্রি... প্রাইমারি স্কুলের ছাত্র, তার পরীক্ষার কাগজ (প্রশ্ন) নাকি ফাঁস হয়ে যায়! এ রকম অপরাধের পর মন্ত্রী স্বেচ্ছায় পদত্যাগ করে না, তাদেরকে (অভিযুক্ত শিক্ষক) বহিষ্কারও করা হয় না। এরা কি শিক্ষক থাকার উপযুক্ত? এ ধরনের ঘটনার পর মন্ত্রীরও থাকা উচিৎ না, কিছুতেই না। এ বিষয়টি দেশের তরুণ সমাজকে ভাবতে হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সফিউর রহমান মিলনায়তনে ন্যাশনাল ইয়ুথ ফোরামের বাৎসরিক জাতীয় সম্মেলন ‘বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টে’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, চার বছরের বাচ্চাকে ধর্ষণ করা হয়, লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।
যারা শিশু ধর্ষণ করে তাদের মৃত্যুদণ্ড সাজা দিতে হবে। যখন চারদিকে অ্যাসিড মারা হত, যেই এই অপরাধের সাজা মৃত্যুদ- হয়ে গেলে কাপুরুষরা সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, কাল আইন করা হোক যে, শিশু ধর্ষণের আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণ হলে মৃত্যুদ- দেয়া হবে, আমি গ্যারান্টি দিলামÑ তার সাত দিন পর থেকে শিশু ধর্ষণ হবে না। এ সময় সংবিধানে কোন আসামিকে ক্ষমা করে দেয়ার প্রেসিডেন্টের যে বিধান রয়েছে, তা রদ করারও আহ্বান জানান সাবেক এ প্রেসিডেন্ট। তিনি বলেন, তথাকথিত সাংবিধানিক অধিকার দিয়ে প্রেসিডেন্টের নামে দোষগুলো চাপানো হয়। আসে সরকার থেকে রিকোয়েস্ট, প্রেসিডেন্ট সই করে দেয়- ‘মাফ করিয়া দিলাম’। এই মাফ করার অধিকার প্রেসিডেন্টকে বন্ধ করতে হবে। সন্ত্রাসীদের মাফ করতে পারবেন না ও ধর্ষণকারীকে মাফ করতে পারবেন না।

বাংলাদেশ ইয়ুথ পার্লামেন্টের চেয়ারপারসন রুমানা ইসলাম সেতুর সভাপতিত্বে ‘সাইবার এথিকস অ্যান্ড ইয়ুথ এগেইনস্ট সাইবার ক্রাইম’ শীর্ষক অনুষ্ঠানের আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান মো. শাজাহান ও সাবেক এমপি গোলাম মাওলা রনি বক্তব্য দেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত