আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

মন্ত্রিত্ব পাচ্ছেন আরও চারজন, কাল শপথ

মন্ত্রিত্ব পাচ্ছেন আরও চারজন, কাল শপথ

সরকারের শেষ বছরে মন্ত্রিসভায় পরিবর্তন আসছে। মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ মন্ত্রী হচ্ছেন। রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী ও লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামালও মন্ত্রিত্ব পাচ্ছেন বলে মন্ত্রিপরিষদ সূত্র জানিয়েছে। এছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হিসেবে মোস্তাফা জব্বারও বঙ্গভবনে ডাক পেয়েছেন বলে জানা গেছে।
তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন এমপিরা। আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের শপথ নেয়ার জন্য বঙ্গভবনে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আরও দু’একটি মন্ত্রণালয়ে রদবদল হতে পারে বলে জানা গেছে।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ গতকাল সোমবার বলেন, ‘আমাকে দুপুর দুইটা/আড়াইটার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফোন করে আগামীকাল সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে।’
জানতে চাইলে লক্ষীপুর-৩ আসনের সংসদ সদস্য শাহাজাহান কামাল বলেন, আমাদের ডাকা হয়েছে। সাড়ে ছয়টায় বঙ্গভবনে উপস্থিত থাকতে বলা হয়েছে। শাহাজাহান কামাল দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। আর রাজবাড়ী-১ আসনের কাজী কেরামত আলী চারবার এমপি নির্বাচিত হয়েছেন। দুজনই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক মারা যান। প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এখন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে দায়িত্বরত।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত