আপডেট :

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

প্রাণনাশের হুমকি, বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

প্রাণনাশের হুমকি, বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান

সম্প্রতি প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমান খান। এমনকী জেরার মুখে লরেন্স বিষ্ণোই স্বীকার করে যে, একবার সলমানকে মারার পরিকল্পনাও করেছিলেন তিনি। তাই সলমান খান তার নিরাপত্তার বিষয়ে আর কোনো ঝুঁকি নিচ্ছেন না। তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাসভবনে নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি অভিনেতা এখন তার গাড়ির তালিকায় যুক্ত করেছেন একটি বুলেটপ্রুফ গাড়ি, এমনটাই খবর।

নিজের পাশাপাশি পরিবারের নিরাপত্তা নিয়েও চিন্তিত বলিউডের এই সুপারস্টার। গত মাসে মৃত্যুর হুমকি পেয়েছিলেন তিনি। সলমান ও তার পরিবার উভয়েরই নিরাপত্তা নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে মুম্বই পুলিশ।

সূত্রের খবর অনুসারে, অভিনেতার অ্যাপার্টমেন্টের নিচে বুলেটপ্রুফ কাচের একটি নতুন গাড়ি দেখা গেছে। ইতোমধ্যেই বুলেটপ্রুফ ল্যান্ড ক্রুজারে যাতায়াত করছেন সুপারস্টার। এবার যুক্ত হলো আরেকটি বুলেটপ্রুফ গাড়ি। গাড়িটি অত্যাধুনিক মডেল না হলেও যেকোনো অপ্রীতিকর ঘটনা থেকে তাকে বাঁচাতে পারে।

রিপোর্ট অনুযায়ী লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং একবার তাকে টার্গেট বানিয়েছিলেন। একটি শার্পশুটার তার বাসভবনের বাইরে তার উপর নজর রাখতেন এবং তার গতিবিধি ট্র্যাক করার জন্য রেখেছিল তারা। এই খবর সামনে আসার পরই, বাড়ানো হয়েছে অভিনেতার নিরাপত্তা। জনসাধারণের মধ্যে না যাওয়ার পরামর্শ দেয়া হয় সলমানকে। প্রায় বান্দ্রার রাস্তায় সাইকেল চালাতেন সলমান। এই ঘটনার পর তাকে সাইকেল চালাতেও বারণ করে মুম্বই পুলিশ।

ইতোমধ্যেই সলমান তার আত্মরক্ষার জন্য একটি অস্ত্র লাইসেন্সের জন্য আবেদন করেন এবং একই বিষয়ে আলোচনা করার জন্য মুম্বইয়ের পুলিশ কমিশনারের সাথে দেখা করেছিলেন।

মুম্বই পুলিশ এএনআই-কে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘সলমান খান সম্প্রতি হুমকির চিঠি পাওয়ার পর মুম্বই পুলিশে আত্মরক্ষার জন্য অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন’।

মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, সলমান খান ও তার বাবাকে বিষ্ণোই গ্যাং হুমকি দেয়ার পিছনে কারণ ছিল তাদের ক্ষমতা প্রদর্শন। ‘গ্যাংটি বড় ব্যবসায়ী ও অভিনেতাদের কাছ থেকে চাঁদা আদায়ের প্রস্তুতি নিচ্ছিল।’ সলমানকে মেরে বাকিদের বার্তা দেয়াই ছিল এই গ্যাঙের উদ্দেশ্য।

সম্প্রতি শাহরুখের সাথে পাঠানের শ্যুটিং করেন সলমান। ওই ছবিতে তাকে দেখা যাবে একটি ক্যামিও চরিত্রে। এছাড়াও টাইগার থ্রির শ্যুট করেন তিনি। এরপরই কভি ইদ কভি দিওয়ালির শ্যুটে ব্যস্ত হয়ে পড়েন অভিনেতা। প্রাণনাশের হুমকি পাওয়ার পর মুম্বই থেকে সেট সরিয়ে নেয়া হয় হায়দ্রাবাদে। সেখানেও সেটে সবসময় দেহরক্ষীকে সাথে নিয়ে ঘুরতেন সলমান।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত