আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

অ্যান্ড দ্য অস্কার গোজ টু...

অ্যান্ড দ্য অস্কার গোজ টু...

অস্কার মঞ্চে আলোর ছড়াছড়ি। তবুও মিলনায়তনজুড়ে প্রখ্যাত সব তারকার ঔজ্জ্বল্যে ম্লান হয়ে যায় সেসব আলোর রোশনাই। এমনই আলো ঝলমল জমকালো মঞ্চে একে একে এসে সোনালি রঙা খাম খুলে বিখ্যাত তারকারা বলছেন, ‘অ্যান্ড দ্য অস্কার গোজ টু...’। একাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের এই চেনা চিত্র আবারও দেখতে আরও কয়েক ঘণ্টা বাকি।

সোমবার বাংলাদেশ সময় ভোর ৬টায় আবারও দেখা যাবে এই চিত্র। তাইতো পুরো পৃথিবীর বিনোদনপ্রেমীদের নজর এখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে। এখানেই ২৪টি বিভাগে সেরা চলচ্চিত্র শিল্পী-কুশলীকে দেওয়া হবে অস্কার পুরস্কার। জাঁকজমক আয়োজনের মাধ্যমে গত বছর মুক্তিপ্রাপ্ত বিভিন্ন দেশের চলচ্চিত্রের সেরা কাজগুলোকে এবারের আসরে স্বীকৃতি দেবে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। বরাবরের মতো মূল অনুষ্ঠান শুরুর আগে হেভিওয়েট তারকারা নজরকাড়া পোশাক পরে লালগালিচায় পা মাড়াবেন। অস্কার অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে যুক্তরাষ্ট্রের এবিসি চ্যানেল। অনুষ্ঠান চলবে প্রায় সাড়ে তিন ঘণ্টা।

ওয়াল্ট ডিজনির মালিকানাধীন এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে জমকালো এই আয়োজন। বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় স্টার মুভিজ এসডি, স্টার মুভিজ এইচডি, স্টার মুভিজ সিলেক্ট এসডি, স্টার মুভিজ সিলেক্ট এইচডি চ্যানেলে উপভোগ করা যাবে অনুষ্ঠানটি। ফলে বিশ্বের কোটি কোটি দর্শক টিভি সেটের সামনে বসে উপভোগ করবেন ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো মহাযজ্ঞ।

৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসকে ঘিরে এখন চলছে নানান জল্পনা। চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে বড় পুরস্কারটি কার কার ভাগ্যে জুটবে তা নিয়ে গোটা দুনিয়ার সিনেমাপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। স্বাভাবিকভাবেই হলিউডের জন্য তাৎপর্যপূর্ণ এই পুরস্কার নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সারাবিশ্বে। চলুন জেনে নেওয়া যাক এবারের আয়োজনের কিছু তথ্য।

২৪টি ক্যাটেগরিতে অস্কার ঘোষণা করা হলেও সবচেয়ে আলোচনার জন্ম দেয় বেস্ট পিকচার, বেস্ট অ্যাকটর, বেস্ট অ্যাকট্রেস ও বেস্ট ডিরেক্টর– এই চার ক্যাটেগরি। এবার বেস্ট পিকচার বিভাগে মনোনয়ন পেয়েছে গেল বছরের আলোচিত ১০ সিনেমা। এ ছাড়া বাকি তিন বিভাগে মনোনয়ন পেয়েছেন পাঁচজন করে। প্রতি বছর অস্কার ঘোষণার আগে ভবিষ্যদ্বাণীর অন্ত থাকে না। ২০২৪ সালের মার্চের ১ তারিখ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো থেকে সেরা ছবি তথা বেস্ট পিকচার ক্যাটেগরিতে সংক্ষিপ্ত তালিকায় স্থান করে নিয়েছে ১০টি সিনেমা।

 

চলচ্চিত্রপ্রেমীদের মাঝে এখন একটাই প্রশ্ন–কে হবে এবারের বিজয়ী? পুরস্কারপ্রাপ্তির দৌড়ে এগিয়ে থাকা নামগুলো নিয়ে একটি অনুমান করাই যায়। এবারের অস্কারে ‘সেরা ছবি’র দৌড়ে এগিয়ে রয়েছে এডওয়ার্ড বার্গার পরিচালিত ‘কনক্লেভ’। এরইমধ্যে সিনেমাটি গোল্ডেন গ্লোব, বাফটা ও এসএজি পুরস্কার জিতেছে। শন বেকারের ‘আনোরা’ এবং ব্র্যাডি করবেটের ‘দ্য ব্রুটালিস্ট’ও জোরালো প্রতিদ্বন্দ্বিতা করবে।

পরিচালনা বিভাগে এগিয়ে রয়েছেন শন বেকার (আনোরা)। গোল্ডেন গ্লোব ও নিউইয়র্ক ফিল্ম ক্রিটিক সার্কেল অ্যাওয়ার্ড জেতার পর অনেকেই মনে করছেন এবার তিনি অস্কারও জিতে নিতে পারেন। তবে ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট) ও জাস্টিন টারটেল (দ্য নিট-পিকার) পেয়ে যেতেন পারেন অস্কার।

 

‘দ্য ব্রুটালিস্ট’ ছবির জন্য অড্রিয়েন ব্রডির নাম শীর্ষে থাকলেও, আ কমপ্লিট আননোন ছবিতে বব ডিলানের চরিত্রে অভিনয় করা টিমোথি শ্যালামে শেষ মুহূর্তে আলোচনায় উঠে এসেছেন। শ্যালামে যদি বিজয়ী হন, তবে তিনি হবেন ৩০ বছরের কম বয়সী দ্বিতীয় সেরা অভিনেতা।

 

সেরা অভিনেত্রী বিভাগে ডেমি মুর এবং ফার্নান্দা তোরেস শক্তিশালী প্রতিদ্বন্দ্বী। মুর ইতোমধ্যে এসএজি পুরস্কার জিতেছেন, যা তাকে এক ধাপ এগিয়ে রাখছে। শেষ মুহূর্তে কোনো চমক আসতে পারে।

সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে আ রিয়াল পেইন ছবিতে অভিনয়ের জন্য কিয়েরন কলকিন এগিয়ে রয়েছেন। দ্য ব্রুটালিস্ট ছবির গাই পিয়ার্সও আছেন জনপ্রিয়তার তালিকায়। সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে এমিলিয়া পেরেজ ছবির জোয়ে সালদানা এগিয়ে রয়েছেন, যিনি ইতোমধ্যে গোল্ডেন গ্লোব, বাফটা ও এসএজি পুরস্কার জিতেছেন। তবে কনক্লেভ ছবির ইসাবেলা রোজলিনি যদি বিজয়ী হন, এটি হতে পারে বড় চমক।

সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে আনোরা ছবির চিত্রনাট্য ইতোমধ্যে বিভিন্ন সমালোচকের প্রশংসা কুড়িয়েছে এবং এটি অস্কারও জিততে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ‘নিকেল বয়েজ’ ছবির চিত্রনাট্যও দারুণ। সেরা অ-ইংরেজি ভাষার ছবি গোল্ডেন গ্লোব ও বাফটায় সাফল্য পাওয়া ফরাসি ছবি এমিলিয়া পেরেজ এই বিভাগে এগিয়ে রয়েছে। ব্রাজিলের আই অ্যাম স্টিল হিয়ার ছবির সম্ভাবনাও উজ্জ্বল। আপনার কি মনে হয়, এই পূর্বাভাস মিলবে? নাকি আমরা দেখতে পাবো অবিশ্বাস্য কিছু চমক?

আমেরিকান টিভি তারকা কোনান ও’ব্রায়েন একাডেমি অ্যাওয়ার্ডসের ৯৭তম আসর সঞ্চালনা করবেন। এবারই প্রথম এই দায়িত্বে দেখা যাবে তাঁকে। এমি অ্যাওয়ার্ড জয়ী কোনান ও’ব্রায়েন একাধারে টেলিভিশন সঞ্চালক, গল্পকার, প্রযোজক ও কমেডিয়ান। ‘‘লেট নাইট উইথ কোনান ও’ব্রায়েন’’, ‘‘দ্য টুনাইট শো উইথ কোনান ও’ব্রায়েন’’ ও ‘কোনান’ অনুষ্ঠান তিনটির সঞ্চালক হিসেবে কোনান ও’ব্রায়েনের দুনিয়াজোড়া খ্যাতি রয়েছে। দুই দশকের সঞ্চালনা ক্যারিয়ারের আগে ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘দ্য সিম্পসনস’ অনুষ্ঠানের লেখক হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে ‘‘কোনান ও’ব্রায়েন নিডস অ্যা ফ্রেন্ড’’ পডকাস্ট সঞ্চালনা করছেন তিনি। এছাড়াও ৬১ বছর বয়সী এই গল্পকার সম্প্রতি শুরু করেছেন ভ্রমণবিষয়ক অনুষ্ঠান ‘‘কোনান ও’ব্রায়েন মাস্ট গো’’। অস্কারের দুই নির্বাহী প্রযোজক রাজ কাপুর ও কেটি মুল্যান কোনান ও’ব্রায়েনকে নিয়ে বলেন, ‘দুর্দান্ত অস্কার সঞ্চালনার সমস্ত গুণ আছে কোনানের। তিনি অসাধারণ রসিক, ক্যারিশম্যাটিক ও মজার মানুষ। নিজেকে টেলিভিশন লাইভ অনুষ্ঠানের জন্য পূর্ণ দক্ষ হিসেবে প্রমাণ করেছেন তিনি। হলিউডের সবচেয়ে তাৎপর্যময় রাতে নতুন, রোমাঞ্চকর ও উদযাপনময় একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য তাঁর সঙ্গে কাজ করতে আমরা মুখিয়ে আছি।’

আয়োজকেরা এবার ৯০০ ফুট দীর্ঘ লালগালিচা রেখেছেন। বরাবরের মতো পুরস্কার বিতরণ শুরুর আগে বিশ্বের নামিদামি তারকারা বলগাউন ও প্যান্টস্যুটসহ নজরকাড়া পোশাকে ও দামি অলঙ্কারে জৌলুস ছড়াবেন। আমন্ত্রিত অতিথিদের অনুভূতি জানতে ডলবি থিয়েটারের বাইরে ‘রেড কার্পেট শো’ সঞ্চালনা করবেন আমেরিকান নৃত্যশিল্পী-অভিনেত্রী জুলিয়ান হাফ এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব জেসি পামার। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ৪টা ৩০ মিনিটে শুরু হবে এ আয়োজন। জেসি পামার এবারই প্রথমবারের মতো এবং জুলিয়েন হাফ এই নিয়ে টানা দুই বছর ধরে এ শোটি সঞ্চালনা করছেন। ৩০ মিনিটের এই বিশেষ আয়োজনে থাকবে অস্কারের মনোনীত অভিনয়শিল্পী, কলাকুশলী এবং পারফরমারদের নানা বিষয়।

৯৭তম অস্কারে মনোনীত সেরা পাঁচটি মৌলিক গানের পরিবেশনা থাকছে অনুষ্ঠানে। এবারের আয়োজনে সংগীত পরিবেশন করবেন দোজা ক্যাট, সিন্থিয়া এরিভো, আরিয়ানা গ্র্যান্ডে, ব্ল্যাকপিংকের লিসা, কুইন লতিফা এবং রায়ে। এ ছাড়া দলীয় পরিবেশনায় থাকবে যুক্তরাষ্ট্রের কোরাস দল ‘লস অ্যাঞ্জেলেস মাস্টার কোরাল’। এরিবো ও গ্রান্দে এবারের অস্কারে মনোনয়নও পেয়েছেন।

 

‘উইকেড’ ছবির জন্য এরিবো পেয়েছেন সেরা অভিনেত্রী বিভাগে এবং গ্রান্দে রয়েছেন সেরা পার্শ্ব চরিত্রের দৌড়ে। শোনা যাচ্ছে, অস্কারের অনুষ্ঠান শুরু হবে তাদের পরিবেশনা দিয়ে। তারা ‘উইকেড’ ছবি থেকে একটি বা দুটি গান পরিবেশন করবেন। কুইন লতিফা অস্কারে মনোনয়ন পেয়েছিলেন ২০০৩-এ, ‘শিকাগো’ ছবির জন্য। এছাড়া গত একবছরে যারা প্রয়াত হয়েছেন তাদের সম্মান জানানো হবে ‘ইন মেমোরিয়াম’ পর্বে। এছাড়াও আরও অনেক তারকাশিল্পী মঞ্চ মাতাবেন।

কোটি টাকার উপহার

৯৭তম অস্কারে মনোনীত ২০ জন অভিনয়শিল্পী ও পাঁচ পরিচালকের জন্য থাকছে উপহারের ব্যাগ। এতে থাকছে প্রায় ৬০টি উপকরণ! সব মিলিয়ে এগুলোর দাম ১ লাখ ৭০ হাজার ডলার (১ কোটি ৮৭ লাখ টাকা)।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত