আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

৯৭তম অস্কার: পুরস্কার পেলেন যারা

৯৭তম অস্কার: পুরস্কার পেলেন যারা

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ চলচ্চিত্র পুরস্কার অস্কারের ৯৭তম আসর অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে। বিনোদন দুনিয়ার শীর্ষ প্রতিভাবানদের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানের ঘোষণা পর্ব শুরু করা হয় বাংলাদেশ সময় সোমবার ভোর ৫টায়।

এবারের আসরে বেশ কিছু চলচ্চিত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। ‘এমিলিয়া পেরেজ’, ‘আনোরা’, ‘অ্যা রিয়েল পেইন’, ‘ব্রুটালিস্ট’সহ একাধিক ছবি প্রতিযোগিতায় জায়গা করে নেয়। সর্বাধিক ১৩টি মনোনয়ন পেয়েছে ‘এমিলিয়া পেরেজ’।

৯৭তম অস্কারের প্রথম পুরস্কার জিতে নিয়েছেন আমেরিকান অভিনেতা কিয়েরান কালকিন। তিনি ‘অ্যা রিয়েল পেইন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেতার স্বীকৃতি পেয়েছেন।

‘এমিলিয়া পেরেজ’ ছবিতে পার্শ্ব অভিনেত্রীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য অস্কার জিতেছেন জো সালদানা। পুরস্কার গ্রহণের সময় তিনি তার মা ও বোনকে উৎসর্গ করেন এবং আবেগে আপ্লুত হয়ে পড়েন।

সেরা কস্টিউম ডিজাইনারের পুরস্কার পেয়েছেন পল টাজেওয়েল। বিজয়ী বক্তৃতায় তিনি গভীর আবেগ প্রকাশ করেন এবং তার পুরো টিমকে ধন্যবাদ জানান।

দ্বিতীয়বারের মতো সেরা চিত্রনাট্যকারের অস্কার জিতেছেন শন বেকার। ‘আনোরা’ ছবিতে তার অনবদ্য গল্প বলার দক্ষতা এবং চমৎকার সম্পাদনার জন্য এই স্বীকৃতি পেয়েছেন তিনি।

সেরা প্রযোজক হিসেবে অস্কার জিতেছেন নাথান ক্রাউলি ও লি স্যান্ডেলস উইকড। অন্যদিকে, সেরা ভিজ্যুয়াল ইফেক্টের জন্য অস্কার পেয়েছেন ডেনিস ভিলেনিউভ।

‘এমিলিয়া পেরেজ’ ছবির জনপ্রিয় গান ‘এল মাল’ এর জন্য তিন সংগীতশিল্পী ক্লেমেন্ট ডুকল, ক্যামিল এবং জ্যাক অডিয়ার্ড অস্কার অর্জন করেছেন।

৯৭তম অস্কার আসরে প্রতিযোগিতায় থাকা চলচ্চিত্রগুলো যেমন প্রশংসিত হয়েছে, ঠিক তেমনি পুরস্কার বিজয়ীদের উজ্জ্বল উপস্থিতি মুগ্ধ করেছে চলচ্চিত্রপ্রেমীদের।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত