আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

বিকল্প চিন্তা ও স্বাধীন চলচ্চিত্রের জয়

বিকল্প চিন্তা ও স্বাধীন চলচ্চিত্রের জয়

কম বাজেটে যে এখনও বিশ্বসেরা চলচ্চিত্র নির্মাণ করা যায়, তাই দেখা গেল এবারের অস্কারে। ধ্বনিত হলো বিকল্প চিন্তা ও স্বাধীন চলচ্চিত্রের জয়জয়কার। সেরা সিনেমার স্বীকৃতি পেল ‘আনোরা’।

এ ছাড়াও সেরা পরিচালক, সেরা অভিনেত্রীসহ পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে চলচ্চিত্রটি। এর মধ্যে পরিচালক শন বেকার একা চারটি, যৌথভাবে একটিসহ মোট পাঁচটি পুরস্কার জিতে গড়েছেন ইতিহাস। এর আগে সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতেছে।

‘আনোরা’ একটি স্বাধীন চলচ্চিত্র। খরচ ৬০ লাখ ডলার। এক যৌনকর্মীর প্রেম ও জীবনের গল্প। এর আড়ালে নিম্নবিত্তের বাস্তবতা আর স্বপ্নের টানাপোড়েন।

সিনেমাটির প্রেক্ষাপট নিউইয়র্কের ব্রুকলিন। এখানে রাশিয়া থেকে আসা অনেক মানুষ বসবাস করেন। চরিত্রের সঙ্গে মানিয়ে নিতে শুটিংয়ের কয়েক মাস আগে ব্রুকলিনে গিয়ে থাকতে শুরু করেছিলেন নায়িকা মাইকি ম্যাডিসন। তাঁর নিত্যদিনের কাজ হয়ে দাঁড়ায় স্থানীয়দের লক্ষ্য করা। তাদের আচরণ, চলাফেরা, খাদ্যাভ্যাস, উচ্চারণে তীক্ষ্ণ নজর রাখেন। প্রতিদিন স্থানীয় দোকান, মার্কেট, রেস্তোরাঁয় কাটিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা।

স্থানীয় সময় রোববার রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে এই পুরস্কার বিতরণ করা হয়। ২০২৪ সালের সেরা অভিনেত্রীর জন্য উপস্থাপক যখন ম্যাডিসনের নাম ঘোষণা করেন, তখন অভিনেত্রী যেন তড়িতাঘাত পান। মুহূর্তে নিজেকে প্রস্তুত করে মঞ্চে চলে যান। মাইক্রোফোনের সামনে এক হাতে পুরস্কার এবং অন্য হাতে ছিল ছোট্ট একটি কাগজের টুকরো। চোখে তখন অশ্রু, ধরে এসেছিল গলা।

‘এটা পরাবাস্তব। আমার খুব নার্ভাস লাগছে। ফলে আমায় দেখে দেখে পড়তে হবে।’ কাগজের টুকরোয় লেখা চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্টদের নাম পড়তে থাকেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘লস অ্যাঞ্জেলেসে বড় হলেও হলিউড সব সময় দূরের কিছু বলে মনে হতো। তাই এখানে, এই হলরুমে দাঁড়িয়ে থাকা অবিশ্বাস্য।’ একাডেমির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ম্যাডিসন বলেন, ‘যৌনকর্মীদের প্রতি স্বীকৃতি ও সম্মান চেয়েছিলাম। আমি তাদের প্রতি সমর্থন জানিয়ে বলছি, তাদের পাশে আছি। যেসব প্রান্তিক নারীর সঙ্গে দেখা হওয়ার সৌভাগ্য আমার হয়েছে, তারা এই অর্জনের ভাগীদার।’

ম্যাডিসন অন্য প্রতিযোগীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘আমার সঙ্গে আপনারাও স্বীকৃতি পেয়েছেন।’ পরে পরিচালক শন বেকার বলেন, ‘ম্যাডিসন না থাকলে আনোরা
হতো না।’

৯৭তম অস্কারে ২৩টি বিভাগে পুরস্কার দিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সংস্থাটির প্রায় ১১ হাজার ভোটার মিলে বিজয়ীদের নির্বাচন করেছেন।

এবারের আসরে সেরা অভিনেতার পুরস্কারটি উঠছে অ্যাড্রিয়েন ব্রডির (দ্য ব্রুটালিস্ট) ঝুলিতে। ব্র্যাডি কোর্বে পরিচালিত এই সিনেমা সেরা মৌলিক আবহ সংগীত (ড্যানিয়েল ব্লুমবার্গ) ও সেরা চিত্রগ্রহণের (লল ক্রলি) জন্যও পুরস্কৃত হয়েছে। দুটি করে পুরস্কার জিতেছে ডেনি ভিলন্যুভের ‘ডুন: পার্ট টু’, জ্যাক অঁডিয়ারের ‘এমিলিয়া পেরেজ’ ও জন এম চু পরিচালিত সিনেমা ‘উইকেড’। এ ছাড়া পুরস্কার বিজয়ীদের তালিকায় রয়েছেন সেরা পার্শ্ব অভিনেতা কিয়েরেন কালকিন (অ্যা রিয়েল পেইন), পার্শ্ব অভিনেত্রী জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ), সেরা রূপান্তরিত চিত্রনাট্য কনক্লেভ (পিটার স্ট্রাউহ্যান), সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র ‘ফ্লো’ (গিন্টস জিলবালোডিস, মাতিস কাজা, রন ডাইন্স, গ্রেগরি জাল্কম্যান), সেরা অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইন দ্য শ্যাডো অব দ্য সাইপ্রেস’ (শিরিন সোহানি, হোসেন মোলায়েমি), সেরা প্রামাণ্যচিত্র ‘নো আদার ল্যান্ড’ (বাসেল অ্যাদ্রা, র‌্যাচেল সোর, হামদান বালাল, ইউভাল অ্যাব্রাহাম), সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র ‘আই অ্যাম স্টিল হিয়ার’ (ব্রাজিল), সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা’ (মলি ও’ব্রায়েন, লিসা রেমিংটন), সেরা শর্টফিল্ম ‘আই অ্যাম নট অ্যা রোবট’ (ভিক্টোরিয়া ওয়ারমারডাম, ট্রেন্ট), সেরা পোশাক পরিকল্পনা পল টেজওয়েল (উইকেড), সেরা মৌলিক গান ‘এল মাল’ (এমিলিয়া পেরেজ; ক্লেমোঁ দ্যুঁকল, কামিল, জ্যাক অঁডিয়ার), সেরা শিল্প নির্দেশনা নাথান ক্রোলি ও লি স্যান্ডালস (উইকেড), সম্মানসূচক অস্কার সংগীত প্রযোজক কুইন্সি জোন্স (মরণোত্তর), কাস্টিং পরিচালক জুলিয়েট টেলর, আরভিং জি থালবার্গ মেমোরিয়াল অ্যাওয়ার্ড ‘জেমস বন্ড’ সিরিজের চলচ্চিত্র প্রযোজক বারবারা ব্রকোলি, মাইকেল জি উইলসন।

এ ছাড়াও ব্রিটিশ চিত্রনাট্যকার রিচার্ড কার্টিসকে ‘জিন হার্শোল্ট মানবিক অ্যাওয়ার্ড’সহ আরও বেশ কয়েকটি শাখায় একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। তারা ঝলমলে এই অনুষ্ঠানের সঞ্চলনায় ছিলেন আমেরিকান টিভি ব্যক্তিত্ব কোনান ও’ব্রায়েন। এবিসি টেলিভিশন নেটওয়ার্ক বিশ্বের ২০০টির বেশি দেশে ও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হুলু সরাসরি দেখিয়েছে অনুষ্ঠানটি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত