আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আসছে কে-পপ 'সেভেন্টিনের' নতুন অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’

আসছে কে-পপ 'সেভেন্টিনের' নতুন অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’

কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড ‘সেভেন্টিন’ তাদের পঞ্চম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি বার্স্টডে’ প্রকাশ করতে যাচ্ছে।

দলটি নিজেদের এক দশক পূর্তি উপলক্ষে এই অ্যালবামটি আনছে মে মাসের ২৬ তারিখ।

দ্য কোরিয়া টাইমস লিখেছেন, সেভেন্টিনের এজেন্সি প্লেডিস এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে বলা হয়, প্রায় তিন বছর পর ব্যান্ডটি নতুন একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে। এর আগে ২০২২ সালে তারা 'ফেস দ্য সান' অ্যালবামটি প্রকাশ করেছিল।

সেভেন্টিনের ভক্তদের উদ্দেশ্যে এজেন্সি জানায়, দশক পূর্তিতে অ্যালবামের পাশাপাশি বিভিন্ন পরিবেশনা দিয়ে ভক্তদের সঙ্গে যুক্ত থাকবে সেভেনটিন।

১৩ সদস্যের এই ব্যান্ডটি শুধু অ্যালবামই নয়, তাদের জাপানি ভক্তদের জন্য বিশেষ মিট-অ্যান্ড-গ্রিট ইভেন্টও আয়োজন করেছে। যেটি ওসাকায় চলছে ২৪ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত; এছাড়া সাইতামায় চলবে ১০ মে থেকে ১১ মে পর্যন্ত ।

২০১৬ সালে প্রথম স্টুডিও অ্যালবাম ‘লাভ অ্যান্ড লেটার’ প্রকাশ করেছে সেভেনটিন। এরপর ‘টিন, এজ’, ‘অ্যান ওড’ ও ‘ফেস দ্য সান’ নিয়ে এসেছে ব্যান্ডটি।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত