আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নটরডেম পরিদর্শনে ম্যাখোঁ, সেনা বাড়িয়ে সর্বোচ্চ সতর্কতা জারি

নটরডেম পরিদর্শনে ম্যাখোঁ, সেনা বাড়িয়ে সর্বোচ্চ সতর্কতা জারি

নটরডেম গির্জায় ছুরি হামলার পর সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে ফ্রান্সের নিস শহরে। মোতায়েন করা হচ্ছে বাড়তি ৪ হাজার সেনা। ঘটে যাওয়া হামলার পরিপ্রেক্ষিতে ঘটনাটিকে উন্মত্ত ‘ইসলামপন্থি সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বলেছেন, ‘ফ্রান্স সন্ত্রাসের কাছে হার মানবে না। নিজেদের মূল্যবোধও বিসর্জন দেবে না।’

গতকাল বৃহস্পতিবার নিস শহরে ছুরি হামলা চালিয়ে এক নারীর শিরশ্ছেদ করা হয়েছে। এ হামলায় গির্জায় আসা আরও দুইজন নিহত হন। হামলাকারী সন্দেহে পুলিশ একজনকে গুলি করার পর তাকে আটক করেছে।

নটরডেম গির্জার ঘটনাস্থল পরিদর্শন করেছেন মাখোঁ। পরে গণমাধ্যমে তিনি বলেন, ‘আমরা যদি আরও একবার হামলার শিকার হই, তাহলে তা আমাদের মূল্যবোধ: স্বাধীনতা, স্বাধীন বিশ্বাস এবং সন্ত্রাসের কাছে মাথা নত না করার জন্যই হবো। আজ আমি আবার পরিষ্কার করে বলছি, আমরা কোনো কিছুতেই আত্মসমর্পণ করব না।’

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানিয়েছে, এ ধরনের হামলার মুখে ফ্রান্সকে একতাবদ্ধ হতে বলেছেন মাখোঁ। জনগণকে কোনোরকম বিভক্তির কাছে নতি স্বীকার না করতে আহ্বান জানিয়েছেন তিনি।

বিবিসি আরও জানিয়েছে, ঘটনার কয়েকঘণ্টার মধ্যে হামলার তদন্ত শুরু হয়। জাতীয় নিরাপত্তা সতর্কতার মাত্রাও সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করে দেশজুড়ে জনসমাগম এলাকাগুলোর সুরক্ষায় মোতায়েন করা সেনাসংখ্যা ৩ হাজার থেকে বাড়িয়ে ৭ হাজার করা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ।

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী ২১ বছর বয়সের এক তিউনিসীয়। তার নাম ব্রাহিম আইউসাওয়ি। এই তরুণ সেপ্টেম্বরে নৌকায় করে ইতালির ল্যাম্পেদুসা দ্বীপে পৌঁছায়। সেখানে তাকে করোনাভাইরাস মোকাবেলা বিধি অনুযায়ী কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তারপর তাকে ছেড়ে দেওয়া হয় এবং ইতালি থেকে চলে যেতে বলা হয়। তারপরই এ মাসে সে ফ্রান্সে পৌঁছায়

শেয়ার করুন

পাঠকের মতামত