আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইসলামবিদ্বেষের বিরোধী ক্যাম্পেইনে ফ্রান্সের বাধা

ইসলামবিদ্বেষের বিরোধী ক্যাম্পেইনে ফ্রান্সের বাধা

ইউরোপের আঞ্চলিক সংস্থা কাউন্সিল অব ইউরোপের ইসলামবিদ্বেষের বিরোধী এক ক্যাম্পেইন ফ্রান্সে বাতিল করেছে দেশটির সরকার।

বুধবার ফ্রান্সের টেলিভিশন চ্যানেল এলসিআই টিভিতে কথা বলতে গিয়ে এই তথ্য জানান ফরাসি যুব উপমন্ত্রী সারাহ আল-হায়রি।

আল-হায়রি দাবি করেন, এই ক্যাম্পেইন ফ্রান্সের মূল্যবোধের বিরোধী।

তিনি বলেন, 'ক্যাম্পেইনের ভিডিওতে হেডস্কার্ফ পরতে উৎসাহিত করা হয়েছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। ফ্রান্স ক্যাম্পেইনের বিষয়ে তার আপত্তি জানিয়েছে এবং ক্যাম্পেইন বাতিল করা হয়েছে।'

তিনি জানান, তারা ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার সংরক্ষণ করেন কিন্তু এই ক্যাম্পেইনে হেডস্কার্ফের অনুমোদন দেয়া হয়েছে।

ফ্রান্সের এই পদক্ষেপের পরপরই কাউন্সিল অব ইউরোপ এর টুইটার একাউন্ট থেকে ক্যাম্পেইন সংশ্লিষ্ট সব টুইট মুছে দিয়েছে।

এর আগে মঙ্গলবার ক্যাম্পেইন শুরু করে কাউন্সিল অব ইউরোপ। ক্যাম্পেইনের সাথে সংশ্লিষ্ট প্রচারণায় হেডস্কার্ফ পরা মুসলিম নারীর ছবিসহ 'হেডস্কার্ফে স্বাধীনতা', 'আনন্দ বয়ে আনুন ও হিজাবকে গ্রহণ করুন', 'হিজাবের স্বাধীনতায় ভিন্নতার সৌন্দর্য' প্রভৃতি স্লোগান যুক্ত ছিলো।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ইউ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]
 

শেয়ার করুন

পাঠকের মতামত