আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

ইউক্রেনের বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি

ইউক্রেনের বাখমুত হারানোর কথা স্বীকার করলেন জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত হারানোর বিষয়টি স্বীকার করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানায় ডয়েচে ভেলে।

প্রতিবেদনে বলা হয়, কয়েক মাস ধরে ইউক্রেনীয় ও রুশ বাহিনীর মধ্যে ভয়াবহ লড়াইয়ের স্থান ছিল ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত। তবে রোববার বাখমুত থেকে নিজেদের ক্ষমতা হারানোর বিষয়টি স্বীকার করেছেন জেলেনস্কি।

হিরোশিমায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনের সময় তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইউক্রেন এখনও শহরটি নিয়ন্ত্রণ করে কি না, জেলেনস্কি উত্তর দিয়েছিলেন, 'আমার মনে হয় না।' শনিবার এক ঘোষণায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তার দেশের সৈন্যরা ওয়াগনার ভাড়াটে সৈন্যদের সঙ্গে নিয়ে শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে।

রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানায়, দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শহরটি দখলের জন্য তার সেনাদের অভিনন্দন জানিয়েছেন।

 


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত