আপডেট :

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

রয়া চৌধুরী’র ৩টি কবিতা

রয়া চৌধুরী’র ৩টি কবিতা

ছায়া এবং ফাঁসি
ছায়া এবং বিশ্বাস,
বুকে আগলে ধরে রাখা মায়াবী
অন্ধকার !
ভুলে গিয়েছিলাম
নির্মম এক চিরন্তন সত্য।
ছায়া সবসময় শ্যামই হয়।
আমার ঠোঁটে দেখো,
অট্টহাসির বিদগ্ধ নগরী!
কিন্ত একটু ভালো করে
চেয়ে দেখো আমার পানে,
দেখবে আমার তপনেও আছে
হারিয়ে ফেলার অম্বু।
আজও সেই নিহত ছায়া,
আমার পাশেই শৃঙ্খলাবদ্ধ,
আমি তাকে দেখতে পাই,
অনুভব করতে পারি,
আমি আজও তাকে ভালোবাসি।
তাহলে কেন তোমরা আমায়
নিয়ে যেতে চাচ্ছো ফাঁসিকাষ্ঠে?
কেন আমার ফাঁসি হবে?
সেই মিথ্যে,প্রতারক, অবিশ্বাসী
ছায়াকে আজও ভালোবাসি,তাই?
চুপ করে আছো কেন?
ভালোবাসি বলেই তো আঁকড়ে
ধরে রাখতে চেয়েছিলাম-
আঁধারের রুপ।
আমি না হয় নক্ষত্রের চোখে  তাকিয়ে থাকবো
সেই অমানিশা, বিভৎস, আর
অবিশ্বাসী ঐ ছায়ার অভিমুখে।

-----
আত্মবিলাপ
আমি আজ ক্লান্ত, পরিশ্রান্ত
বিবেকের কারাগারে বন্দী।
কাঁটাতারের বেড়ায় ঝুলে থাকা,
ফেলানী আমাকে প্রশ্ন করে।
সমুদ্র সৈকতে ঘুমিয়ে থাকা ,
আলিয়ান কুর্দি আমায় প্রশ্ন করে,
কি ছিল তাদের অপরাধ?
আমি কিছুই বলতে পারি না
উত্তর দিতে পারি না।
নুসরাত, নাদিয়া,তনু,খাদিজারা
আর্তনাদ করে জানতে চায়,
কি ছিল তাদের অপরাধ?
আমার চোখ জলে সিক্ত হয়,
আমি বিবেকের দংশনে বারবার
দগ্ধ হতে থাকি,সন্তপ্ত হতে থাকি।
কিছুই করতে পারি না,পারি না।
বাসে ধর্ষিতা মাজেদা ,
ফুপাতো ভাইয়ের হাতে
কেরোসিনে মৃত ফুলন,
ভাইয়ের সামনে ধর্ষিতা বোন ,
ছেলের সামনে বলাৎকৃতা মা,
পাঁচ মাসের ধর্ষিতা শিশু,
জন্মের আগেই সন্ত্রাসীদের হাতে
যে শিশু মৃত্যুকে করে আলিঙ্গন ,
সবাই ,সবাই আমাকে প্রশ্ন করে।
আমি উদ্বিগ্ন হই,অবসাদগ্রস্ত হই।
সায়মার বুক ফাটা আর্তনাদ ,
আমাকে সর্বক্ষণ প্রশ্ন করে,
প্রশ্ন করে আর কত সায়মাকে
বাংলার সোনার ছেলেদের
হিংস্রতার আর বর্বরতার
শিকার হতে  হবে?
আর কত সায়মা আত্মাহুতি দিলে
এসব সোনার ছেলেরা,
তাদের অসুস্থ মানসিকতা থেকে
বের হয়ে আসবে?
পতিতালয় কাদের জন্য
কারো কি জানা আছে?
না ,তারা পতিতালয়ে কেন যাবে?
একজন অসহায় শিশু, বালিকা
আর বৃদ্ধার উপর জোর খাটিয়ে ,
যে অসুস্থ তৃপ্তির ঢেকুর তোলে তারা
যে  অসভ্য পুরুষত্বের শক্তিকে
জাহির করতে পারে,
তাতে করে তারা যে, অসুস্থ আনন্দের
আস্বাদ গ্রহণ করে,
তা কি পতিতালয়ে পাওয়া যাবে?
আমি কি জবাব দিব?
আমি যেন আজ বিবেকের
কারাগারে বন্দী এক পাখি।
শুধু ছটফট করি,ছটফট করি।
আমি তমসার শ্রীঘরে
নিমজ্জিত অসহায় এক মানবী।

-----
ভালোবাসা এবং একটি খুন
একটি আপেল মহীরূহ,
তাতে ছিল বিস্তর আপেল।
হাতে ফলাযুক্ত চকচকে ছুরি,
বৃক্ষটির নীচে দাঁড়িয়ে ছিলাম বেশ কিছুক্ষণ,
ঝরে পড়লো একটি লাল আপেল,
হাতে তুলে নিলাম আপেলটি;
ভাবছি কি করবো?
হাতে আমার চকচকে ছুরি,
বাড়ি আসলাম ,দেখছি আর ভাবছি;
আপেলটি যেন আমার দিকে তাকিয়ে আছে,
আমিও অপলক দৃষ্টিতে দেখছি;
আমি কি কাটবো আপেলটি?
তাকিয়ে আছি আর ভাবছি।
কেটে ফেললাম, রক্তাক্ত করলাম আমার হাত !
রক্ত ঝড়ছে আমার অন্তঃকরণ থেকে।
একি করলাম আমি?
ঘোরের মধ্যে ডুবে আছি যেন!
এক টুকরো,দুই টুকরো
এভাবে টুকরোর পর টুকরো।
আমার হাত কাঁপছে,
আমার সমস্ত শরীর কাঁপছে।
আমি খুন করে ফেললাম?
আমি খুনী,আমি খুনী!
এ কি করলাম আমি?

শেয়ার করুন

পাঠকের মতামত