আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

রয়া চৌধুরীর কবিতা

রয়া চৌধুরীর কবিতা


ভালোবাসার স্বর্গ
রয়া চৌধুরী

শুধু তোমাকেই চাই
তোমার কামাতুর চোখের দংশনে
হাত দুটো ধরতে যে চাই প্রাণের আলিঙ্গনে
জড়িয়ে থাকতে চাই 
তোমার আঙুলে আঙ্গুলে আমার সরু কটি।
তোমার তপ্ত ওষ্ঠের চুম্বনে
উষ্ণ হতে চায় আমার শীতল প্রাণ,
মন্দ কি তাতে যদিও থাকে নিকোটিনের ঘ্রাণ?
হৃদয়ের সবটুকু ভালোবাসায়
সিক্ত করতে চাই তোমায়।
ভালোবাসি, ভালোবাসি
শুধু তোমাকেই ভালোবাসি
জানুক এই দুনিয়াবাসি।
তুমিহীনা আমি নিঃস্ব, আমার গোটা বিশ্ব
অন্তরের গভীরতম ধ্যানে
সারাক্ষণ থাকো যে আমার প্রাণে,
ভালোবাসার অবিরাম ঝর্ণাধারা
বর্ষিত হয় অবিরত হৃদয় পাতে।
তোমার এ ঋণ কি করে শোধবো হে প্রিয়?
কোন অর্থ ব্যয়ে বা দিবস রজনী অপচয়ে
হবে না যে শোধ,
তোমার কারণেই বুঝেছি আমি
ভালোবাসার কী অর্থ!
চলো দুজনে মিলে গড়ি
ভালোবাসার অমর স্বর্গ।

শেয়ার করুন

পাঠকের মতামত