আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

শিশুর গলায় আটকা কলমের ঢাকনা!

শিশুর গলায় আটকা কলমের ঢাকনা!

বেশ কিছুদিন ধরেই খাবার খেতে গিয়ে কষ্ট হত ৬ বছরের শিশু শাহজামালের। অসহ্য যন্ত্রনায় ছটফট করত শিশুটি।  কোনো চিকিৎসকই শিশুটির সমস্যা ধরতে পারছিল না। কাজেই বাধ্য হয়েই কলকাতার শেঠ সুখলাল কারনানি মেমোরিয়াল হাসপাতালে শিশুটিকে নিয়ে যান তার বাবা-মা। সেখানে শিশুটির গলায় এক্স-রে করার পর চিকিৎসকেরা দেখতে পান, তার শ্বাসনালীতে আটকে আছে আস্ত একটি কলমের ঢাকনা।

স্বাভাবিকভাবে বাইরে থেকে তা বের করার কোনো উপায় ছিল না। ফলে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকেরা। এরপর বৃহস্পতিবার জটিল অস্ত্রোপচারের মাধ্যমে প্রাণ বাঁচে শাহজামালের। শিশুটির গলা থেকে বের করা হয় কলমের ঢাকনাটি।

চিকিৎসকেরা জানান, এই কলমের ঢাকনার জন্যই এতদিন অসহ্য যন্ত্রনায় ছটফট করত শিশুটি। খাবার খেতে গিয়ে কষ্ট হত।

তবে সেটি কিভাবে শিশুটির গলায় ঢুকল তা বলতে পারছেন না শাহজামালের অভিভাবকেরা। ভারতীয় সংবাদমাধ্যম ওয়ান ইন্ডিয়া জানায়, বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সরকারি হাসপাতালের চিকিৎসকদের কাছে এই অস্ত্রোপচারটি ছিল বেশ চ্যালেঞ্জের। কারণ শ্বাসনালির এমন জায়গায় ঢাকনাটি আটকে ছিল, যেখান থেকে ঢাকনাটি বের করা সহজ ছিল না।

শেয়ার করুন

পাঠকের মতামত