আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধে ভারত ও তুরস্ক

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যযুদ্ধে ভারত ও তুরস্ক

এ বার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে নেমেছে ভারত ও তুরস্ক। বৃহস্পতিবার দেশ দুটি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের ওপর  কোটি কোটি মার্কিন ডলার শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।

কিছু দিন আগে ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা  ইস্পাতসহ বেশ কয়েকটি পণ্যের ওপর শুল্ক বাড়ানোর ঘোষণা দেয় ওয়াশিংটন। তারপরেই প্রায় গোটা বিশ্বের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায় যুক্তরাষ্ট্রের। আমদানি করা মার্কিন পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দেয় বেইজিং। শুল্ক বাড়ায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলিও।

তুরস্কের অর্থমন্ত্রী নিহাত জেবেকি জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গাড়ি, কয়লা ও বেশ কয়েকটি খাদ্যপণ্যের ওপর তারা ২৬৬ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলারের শুল্ক আরোপ করেছেন। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কাঠমাদাম, কাজুবাদাম, অপক্রিয়াজাত চাল, হুইস্কি, প্রশাধন, যন্ত্রপাতি ও পেট্রোরাসায়নিক পণ্যের ওপরও শুল্ক আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্রে তুরস্কের রপ্তানি করা পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করায় এই পাল্টা ব্যবস্থা নেওয়া হয়েছে।

নিহাত জেবেকি বলেছেন, ‘এটা পাল্টাপাল্টি ব্যবস্থা, তুরস্কের স্বার্থ সুরক্ষার জন্য এটা করা হয়েছে। একইসময় আমরা আলোচনাতেও উৎসাহ দিচ্ছি।’

এদিকে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ডাল, লোহা ও ইস্পাতজাত পণ্যসহ মোট ২৮টি পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে ভারত।

ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, লোহা ও লৌহজাত পণ্যের ওপর আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। ইস্পাতের ওপর আমদানি শুল্ক বাড়িয়ে ২২ দশমিক ৫০ শতাংশ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ছোলা ও মুসুর ডালের ওপর এতোদিন আমদানি শুল্ক ছিল ৩০ শতাংশ, যা বাড়িয়ে ৭০ শতাংশ করা হয়েছে। আর অন্যান্য ডালের ওপর আমদানি শুল্ক ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়েছে।

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত