আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৫৭, ঘরছাড়া ৭০ হাজার মানুষ

ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৫৭, ঘরছাড়া ৭০ হাজার মানুষ

ছবিঃ এলএবাংলাটাইমস

ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে ব্রাজিল। দেশটির দক্ষিণাঞ্চলে প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কারণে ঘর ছেড়েছেন প্রায় ৭০ হাজার মানুষ। শনিবার (৪ এপ্রিল) ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সংস্থাটি বলেছে, প্রবল বন্যায় এ পর্যন্ত অন্তত ৫৭ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৭৪ জন এবং নিখোঁজ রয়েছেন আরও ৬৭ বাসিন্দা। তবে নিহতদের এই তালিকায় প্লাবিত একটি গ্যাস স্টেশনে বিস্ফোরণে প্রাণ হারানো দু’জনকে রাখা হয়নি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে পানির স্তর দ্রুত বাড়তে থাকায় বাঁধগুলো হুমকির মুখে পড়েছে, বিশেষ করে পোর্তো আলেগ্রে শহর। অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে প্রায় ১৪ লাখ মানুষ বসবাস করেন।

শহরের মধ্য দিয়ে প্রবাহিত গুয়াইবা নদীর পানির উচ্চতা ইতিহাসের সর্বোচ্চ ৫.০৪ মিটার বেড়েছে। ১৯৪১ সালে বিধ্বংসী বন্যার সময় নদীটিতে পানির উচ্চতা বেড়েছিল ৪.৭৬ মিটার, যা এবারের বন্যার থেকে যথেষ্ট কম।

প্লাবিত এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নিতে কাজ করছে স্থানীয় কর্তৃপক্ষগুলো। এ পর্যন্ত ৬৯ হাজার ২০০ জনকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

ব্রাজিলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানিয়েছে, বন্যার কারণে সুপেয় পানির অভাবে পড়েছেন ১০ লাখেরও বেশি মানুষ। এই দুর্যোগের ক্ষয়ক্ষতিকে ‘অপরিমেয়’ বলে উল্লেখ করেছে তারা।

অনেক জায়গায় বাসে ওঠার জন্য অপেক্ষমান মানুষদের দীর্ঘ লাইন তৈরি হয়েছে। যদিও শহরের কেন্দ্র থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বন্যার কারণে গত শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ফ্লাইট স্থগিত করেছে পোর্তো অ্যালেগ্রে আন্তর্জাতিক বিমানবন্দর।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত