আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

তাজমহলে স্থানীয়রা ছাড়া অন্য কেউ নামাজ পড়তে পারবে না: আদালত

তাজমহলে স্থানীয়রা ছাড়া অন্য কেউ নামাজ পড়তে পারবে না: আদালত

ভারতের উত্তর প্রদেশের আগ্রা শহরের ঐতিহাসিক তাজমহলে স্থানীয়রা ছাড়া আর কোনও ব্যক্তি নামাজ পড়তে পারবেন না। সোমবার এমনই রায় দিয়ে দিল্লির সুপ্রিম কোর্ট জানিয়েছেন, রক্ষণাবেক্ষণকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিচারপতি এ কে সিক্রি ও বিচারপতি অশোকভূষণের বেঞ্চ বলেছেন, তাজমহলে নামাজ নিষিদ্ধের বিষয়ে আগ্রা প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, সেটি বহাল থাকবে।

শীর্ষ আদালত তার রায়ে জানিয়েছেন, পৃথিবী সপ্তাশ্চর্যের একটি তাজমহলকে অবশ্যই রক্ষণাবেক্ষণ করতে হবে। সেখানে নামাজ পড়ার কোনও প্রয়োজন নেই।

এর আগে তাজমহলের নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ২৪ জানুয়ারি জেলা প্রশাসন নির্দেশ দিয়েছিল যে, স্থানীয়রা বৈধ পরিচয়পত্র দিয়ে স্থাপনা কেবল শুক্রবার সেখানে নামাজ পড়তে পারবে। প্রশাসনের ওই নির্দেশনার পর এক ব্যক্তি সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করেন।

জেলা প্রশাসনের ওই নির্দেশে আরও বলা হয়েছে, যদি কোনও বহিরাগত তাজমহলের ভেতরের মসজিদে ঢোকার চেষ্টা করেন তাহলে যেন অবিলম্বে কর্তৃপক্ষকে জানানো হয়।

ওই নির্দেশ ইস্যু করা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কেপি সিং তখন বলেছিলেন, বহিরাগতদের প্রবেশের কারণে স্থাপনাটির নিরাপত্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর আগে ২০১৩ সালে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ একই ধরনের নির্দেশ জারি করেছিল। কিন্তু সেটি সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি।

 এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত