আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইউক্রেনকে ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে ৩০ কোটি ডলারের সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

রুশ হামলা মোকাবিলা করতে ইউক্রেনকে আরও ৩০ কোটি মার্কিন ডলারের নিরাপত্তা সহায়তা দেবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা বিভাগ স্থানীয় সময় গতকাল শুক্রবার এ ঘোষণা দিয়েছে। খবর বিবিসির।

ইউক্রেনকে মার্কিন প্রতিশ্রুত নিরাপত্তা সহায়তার মধ্যে রয়েছে—লেজার-গাইডেড রকেট ব্যবস্থা, কৌশলগত ড্রোন, হামভি (এক ধরনের সাঁজোয়া যান), অন্ধকারে দেখার চশমা, মেশিনগান এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম।

পাঁচ সপ্তাহের বেশি আগে রুশ আগ্রাসনের মধ্য দিয়ে শুরু হওয়া ইউক্রেন ‍যুদ্ধে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইউক্রেনকে ১৬০ কোটি মার্কিন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি দিল।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে বলেছে, নতুন তহবিলের মধ্য দিয়ে ‘ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে নতুন সক্ষমতা দিতে একটি চুক্তি প্রক্রিয়া শুরু হলো।’

এদিকে, স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগ রাশিয়া ও বেলারুশের প্রতিরক্ষা, আকাশ ও নৌ-খাতের ১২০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেন, ‘ইউক্রেনে ভ্লাদিমির পুতিনের হামলার সিদ্ধান্ত তাঁর দেশ ও অর্থনীতিকে বিশ্ববাজার থেকে একঘরে করে ফেলেছে। এবং নতুন নিষেধাজ্ঞা এ বিচ্ছিন্নতাকে আরও বাড়িয়ে তুলবে।’

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত